স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মেহেদীর জাদুকরী স্পেলে চাপে লঙ্কানরা

শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
শেখ মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টিতে এমন প্রত্যাবর্তন কজনের হয়? চার ওভারে মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট—বাংলাদেশের অফস্পিনার শেখ মেহেদী হাসান আজ কলম্বোতে যেন লিখে ফেললেন এক স্বপ্নের গল্প। সিরিজ নির্ধারণী এই ম্যাচে মাহেদির ঘূর্ণিতে ঘায়েল শ্রীলঙ্কা মাত্র ১২ ওভার শেষে ৭৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা।

দলের পক্ষে এটি মেহেদির সেরা বোলিং ফিগার—৪/১১, তাও এমন এক মঞ্চে যেখানে বাজি পুরো সিরিজের। শ্রীলঙ্কার বিপক্ষে তার আগুনঝরা স্পেলেই মূলত ম্যাচের রাশ চলে এসেছে বাংলাদেশের হাতে।

টস জিতে ব্যাট করতে নেমে একদম শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারে মেহেদীর হাতে বল তুলে দেন অধিনায়ক লিটন দাস—সেই এক সিদ্ধান্তেই ঘুরে যায় ম্যাচের রূপ। নিজের প্রথম ওভারে মেহেদি তুলে নেন ভয়ঙ্কর ব্যাটার কুশল পেরেরার উইকেট, দ্বিতীয় ওভারে ফেরান দীনেশ চান্দিমালকে, এরপর একে একে ফেরান চরিথ আসালঙ্কা ও সেট ব্যাটার পাথুম নিশাঙ্কাকে।

নিশাঙ্কা ছিলেন শ্রীলঙ্কার একমাত্র ব্যাটার যিনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন। ৩৯ বলে ৪৬ রানের ইনিংস খেলে তিনিই একপ্রকার একাই লড়ছিলেন। কিন্তু মেহেদীর তৃতীয় উইকেট হিসেবে তাকেও ফেরানোয় শ্রীলঙ্কা পড়ে চূড়ান্ত বিপাকে।

ইনিংসের মাঝপথে স্টাম্প মাইকে শোনা যায় লিটনের কণ্ঠ— ‘ঘোরাও মেহেদী, প্রথম বলেই ঘোরাও আসালাঙ্কাকে।’ কাপ্তানের সেই নির্দেশনায় সাড়া দিয়ে বলটা ঘোরাতে গিয়ে মেহেদী সরাসরি উড়িয়ে দেন আসালাঙ্কার অফ স্টাম্প!

ম্যাচ পরিস্থিতি, উইকেটের ব্যবহার, এবং পরিকল্পনার নিখুঁত বাস্তবায়ন—মেহেদীর এই স্পেল শুধু পরিসংখ্যান নয়, ছিল ট্যাকটিক্স ও নিয়ন্ত্রণের অনন্য প্রদর্শনী।

সিরিজ এখন ১-১ তে সমতায়। শেষ ম্যাচের প্রথম ইনিংসেই মেহেদী হাসান এমন স্পেল করে দিয়েছেন, যা ম্যাচটিকে নিয়ে গেছে বাংলাদেশের দিকেই। এখন শুধু বাকিদের কাজ সেই ছন্দ ধরে রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X