স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আপত্তি উপেক্ষা করে ঢাকাতেই হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা!

এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভবন। ছবি : সংগৃহীত
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভবন। ছবি : সংগৃহীত

ভারতের কড়া আপত্তি সত্ত্বেও ঢাকাতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টস জানা গেছে, আগামী ২৪ জুলাই ঢাকায় এই গুরুত্বপূর্ণ সভা বসবে।

বাংলাদেশে দীর্ঘ কয়েক বছর পর এসিসির কোনো বড় সভা হতে যাচ্ছে। তবে এই সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে জটিলতা, কারণ ভারত ও শ্রীলঙ্কা উভয়েই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব তুলেছিল। তারা লজিস্টিক ও রাজনৈতিক কারণে অন্য কোনো স্থানে সভা করার দাবি জানায়।

তবে এসিসি সভাপতি মহসিন নকভি নিজেই সদস্য বোর্ডগুলোকে চিঠি পাঠিয়ে সভার তারিখ এবং স্থান চূড়ান্ত করেছেন। এরই মধ্যে ১৫ দিনের নোটিশ পাঠানো হয়েছে, যাতে অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতি নিতে পারে।

যদিও কোনো বোর্ড প্রতিনিধি সরাসরি উপস্থিত হতে না পারলে, অনলাইনে যোগ দেওয়ার সুযোগও রাখা হয়েছে। এ প্রসঙ্গে এসিসির এক কর্মকর্তা জানান, ‘বর্তমানে অনলাইন মিটিং বিশ্বজুড়েই স্বাভাবিক প্রক্রিয়া। এসিসি ও আইসিসি দুটোই এর আগে একাধিকবার অনলাইন সভা করেছে।’

উল্লেখযোগ্য বিষয় হলো, একই সময়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের কারণে অনেক এসিসি সদস্য দেশের প্রতিনিধি তখন ঢাকায় থাকবেন, যা ভেন্যু চূড়ান্ত করার সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ২০২৫ এশিয়া কাপের আয়োজন নিয়েও চলছে প্রস্তুতি। সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী ৫ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে পারে এই প্রতিযোগিতা। ভেন্যুর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, তবে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।

সব মিলিয়ে, ভারতের আপত্তি সত্ত্বেও ঢাকায় সভা হওয়ার বিষয়টি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের জন্য বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ক্রিকেটপ্রেমীদের নজর এখন এই সভার দিকেই, যেখানে এশিয়া কাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X