স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে হারে হতাশ পাকিস্তান অধিনায়ক

সালমান আলি আগা। ছবি : সংগৃহীত
সালমান আলি আগা। ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থতায় হতাশ পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ম্যাচ শেষে দলীয় ব্যাটিং ব্যর্থতা ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারাকেই পরাজয়ের বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান বলেন, ‘রান যথেষ্ট হয়নি। আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু নিয়মিত উইকেট হারিয়েছি। এটা নিয়ে বসে আলোচনা করব। পরের ম্যাচে অবশ্যই আমাদের আরও ভালো খেলতে হবে।’

মিরপুরের স্পিন সহায়ক উইকেট প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশে এলে এমন পিচ আশা করতেই হয়। এখানে খুব একটা ভালো ব্যাটিং ট্র্যাক পাওয়া যায় না। আমাদের স্ট্রাইক রোটেট করা উচিত ছিল বেশি করে। আমাদের বোলাররা ভালো করেছে। তবে ১১০ রানের মতো স্কোর ডিফেন্ড করা কঠিন, একটুও ভুল করার জায়গা ছিল না। টি-টোয়েন্টিতে এমনই হয়, উন্নতি করতে থাকলেই জয়-পরাজয় আসবে।’

এদিকে ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, যা বাংলাদেশের বিপক্ষে তাদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন সংগ্রহ। ফখর জামান একমাত্র লড়াই করেছেন, ৩৪ বলে করেন ৪৪ রান।

বাংলাদেশের পক্ষে বল হাতে আলো ছড়ান তাসকিন আহমেদ (৩/২২) ও মুস্তাফিজুর রহমান (২/৬)। শুরুতে বল হাতে আগুন ঝরিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন এই দুই পেসার।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অভিষিক্ত সালমান মির্জা নিজের প্রথম দুই ওভারেই তুলে নেন তানজিদ হাসান ও অধিনায়ক লিটন দাসের উইকেট। স্কোর তখন মাত্র ৭/২।

তবে এখান থেকে দলকে উদ্ধার করেন পারভেজ হোসেন ইমন ও তাওহীদ হৃদয়। তাদের ৭৩ রানের জুটি গড়ে দেয় জয়ের ভিত। হৃদয় ৩৭ বলে ৩৬ রান করে আউট হলেও ইমন ছিলেন অবিচল। ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি অপরাজিত থাকেন। শেষদিকে জাকের আলীর ঝড়ো ১৫ রানে ১৫.৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। পরবর্তী ম্যাচ ২২ জুলাই, একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন বাহিনী, আর পাকিস্তানের সামনে থাকবে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

১০

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১১

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১২

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১৩

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১৪

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৫

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৬

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৭

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৮

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৯

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

২০
X