স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

উইন্ডিজদের হয়ে শেষ ম্যাচে জয় পেলেন না রাসেল

নিজের শেষ ম্যাচে রাসেল। ছবি : সংগৃহীত
নিজের শেষ ম্যাচে রাসেল। ছবি : সংগৃহীত

অ্যান্দ্রে রাসেল ব্যাট হাতে একা লড়লেন, শেষ আন্তর্জাতিক ম্যাচে ঝড় তুললেন ১৫ বলে ৩৬ রানের ইনিংসে। তবে বিদায়ী ম্যাচে দলের জন্য জয় এনে দিতে পারলেন না ক্যারিবিয়ান অলরাউন্ডার। জশ ইংলিস ও ক্যামেরুন গ্রিনের দুরন্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া পড়ে কিছুটা চাপে। তবে ইংলিস-গ্রিন জুটি তা মুছে দিল ক্ষণিকেই। ২৩ বলে ইংলিসের হাফ সেঞ্চুরি আর গ্রিন দৃঢ় ব্যাটিংয়ে গড়েন অবিচ্ছিন্ন ১৩১ রানের জুটি। মাত্র ১৫.২ ওভারেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে অজিরা।

ইংলিস অপরাজিত থাকেন ৭৮ রানে (৫ চার, ৫ ছক্কা), আর ক্যামেরুন গ্রিন ৫৬ রানে (৪ চার, ৩ ছক্কা)। দুজনই ক্যারিবীয় বোলারদের দিশেহারা করে দেন একের পর এক বাউন্ডারিতে।

তবে ম্যাচে অজিদের জয়ের চেয়েও রাসেলের শেষ আন্তর্জাতিক ম্যাচের আবেগ ছুঁয়ে যায় দুদলের মাঝেই। খেলা শুরুর আগে তাকে গার্ড অব অনার দেয় দুই দল। এরপর ব্যাটিংয়ে নেমে দেখিয়ে দেন কেন তিনি টি-টোয়েন্টির রাজপুত্র। ১১ বলে তুলে নেন ৩১ রান। ডোয়ারশুইসকে মারেন তিনটি ছক্কা। জাম্পাকেও নাচিয়ে দেন, কিন্তু এলিসের একটি স্লোয়ারেই থামে তার ইনিংস—১৫ বলে ৩৬।

এদিকে রাসেলের আগে ব্র্যান্ডন কিং ৫১ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত গড়ে দেন। কিন্তু এরপরই ম্যাচ ঘুরিয়ে দেন ম্যাক্সওয়েল ও জাম্পা। হোপ, হেটমায়ার, চেজ, রাদারফোর্ডরা কেউই দাঁড়াতে পারেননি। রাসেলের ঝোড়ো ক্যামিও শেষে মোটামুটি সম্মানজনক স্কোর দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ—২০ ওভারে ১৭২/৮।

অস্ট্রেলিয়ার রান তাড়ার সময় ক্যারিবীয় ফিল্ডাররা মিস করেন টানা তিনটি ক্যাচ। ইংলিস ও গ্রিন যেন সেই তিন ভুলের প্রতিটি বলের মূল্য বুঝিয়ে দিলেন বাউন্ডারি হাঁকিয়ে।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৮ (২০ ওভার)

– ব্র্যান্ডন কিং ৫১, রাসেল ৩৬ | ম্যাক্সওয়েল ২/১৫

অস্ট্রেলিয়া: ১৭৩/২ (১৫.২ ওভার)

– ইংলিস ৭৮*, গ্রিন ৫৬*

ফলাফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী, সিরিজে ২-০ এগিয়ে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X