স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতি-আক্রান্ত ডব্লিউসিএল থেকে পিসিবির ‘নিষেধাজ্ঞা’ ঘোষণা

পাকিস্তান লিজেন্ডস দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান লিজেন্ডস দল। ছবি : সংগৃহীত

২০২৫ সালের আসর শেষ হওয়ার পর আর কোনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)-এ অংশ নেবে না পাকিস্তান। বিস্ফোরক এক সিদ্ধান্তে টুর্নামেন্টটিতে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্স (বিওজি) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় চেয়ারম্যান মোহসিন নাকভির সভাপতিত্বে।

সিদ্ধান্তের পেছনে মূল কারণ—২০২৫ সালের আসর ঘিরে রাজনৈতিক প্রভাব, পক্ষপাতমূলক আচরণ এবং ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল নিয়ে তৈরি হওয়া বিতর্ক।

বিতর্কের কেন্দ্রে ছিল ভারত চ্যাম্পিয়নস দলের পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে দুই ম্যাচ খেলতে অস্বীকৃতি—একটি ছিল লিগ পর্বের, অন্যটি সেমিফাইনাল। রাজনৈতিক টানাপোড়েনকে কারণ দেখিয়ে ম্যাচে না খেলায় লিগ ম্যাচে উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়, আর সেমিফাইনালে পাকিস্তান দল ‘ওয়াকওভার’ পেয়ে ফাইনালে উঠে যায়।

এমন ঘটনার পর পিসিবি কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘পিসিবি সবসময়ই রাজনীতি ও খেলাধুলাকে আলাদা রাখার পক্ষে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ক্রিকেট একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা উচিত—যেখানে সুস্থ প্রতিযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার চর্চা হয়।’

পিসিবি আরও বলে, ‘একটি টুর্নামেন্ট যেখানে কিংবদন্তি ক্রিকেটাররা অংশ নিচ্ছেন, সেখানে রাজনৈতিক আবেগে প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়া কেবল হতাশাজনকই নয়, বরং স্বাধীন ক্রীড়া ইভেন্টগুলোর ভবিষ্যতের জন্যও উদ্বেগজনক।’

ডব্লিউসিএল কর্তৃপক্ষের পক্ষপাতমূলক প্রেস বিজ্ঞপ্তিকেও ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ এবং ‘পক্ষপাতদুষ্ট’ বলে আখ্যা দিয়েছে পিসিবি। বোর্ডের দাবি, ‘সংবাদ বিজ্ঞপ্তিটি জাতীয়তাবাদী চাপে তৈরি একটি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ।’

এই সমস্ত পরিস্থিতি বিবেচনায় নিয়ে, ভবিষ্যতে রাজনৈতিকভাবে প্রভাবিত যেকোনো টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

উল্লেখ্য, নর্থহ্যাম্পটনে অনুষ্ঠিত গত আসরের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ফাইনালে উঠেছিল শোয়েব মালিকের নেতৃত্বাধীন পাকিস্তান চ্যাম্পিয়নস। তবে তার চেয়েও বড় গল্প হয়ে থাকল পিসিবির এই ‘বয়কট ঘোষণা’, যা ভবিষ্যতের জন্য রেখে গেল কড়া বার্তা—রাজনীতি আর ক্রীড়ার মেলবন্ধনে তারা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

১০

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১১

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১২

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১৩

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৪

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৫

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৬

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৭

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৮

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৯

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

২০
X