স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিব্রতকর এক রেকর্ড নিজের করে নিলেন রশিদ

রশিদ খান। ছবি : সংগৃহীত
রশিদ খান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবে খ্যাত আফগান অলরাউন্ডার রশিদ খান এবার ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে বিব্রতকর এক রেকর্ড গড়লেন। মঙ্গলবার (১২ আগস্ট) বার্মিংহামে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে ওভাল ইনভিনসিবলসের হয়ে খেলতে নেমে তিনি ২০ বলে (চার ওভার) খরচ করেন ৫৯ রান—পাননি কোনো উইকেট।

এটি শুধু দ্য হান্ড্রেড ইতিহাসেরই সবচেয়ে খরুচে বোলিং নয়, বরং টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদের ব্যক্তিগত ক্যারিয়ারেরও ব্যয়বহুলতম স্পেল।

ম্যাচের ৭৬তম থেকে ৮০তম বল পর্যন্ত রশিদের বিরুদ্ধে ভয়ংকর রূপ নেন বার্মিংহামের মিডল-অর্ডার ব্যাটার লিয়াম লিভিংস্টোন। এই পর্বে তিনি রশিদকে পরপর তিন ছক্কা ও দুটি চার হাঁকান। শেষ পর্যন্ত লিভিংস্টোন ২৭ বলে অপরাজিত ৬৯ রান করে দলকে দুই বল হাতে রেখে ৪ উইকেটে জয় এনে দেন।

এই ম্যাচে লিভিংস্টোন প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের বিপক্ষে ২০০ রানের মাইলফলক ছুঁলেন। এর আগে কোনো ব্যাটার তার বিপক্ষে ১৫০ রানও করতে পারেননি।

২০২৩ বিশ্বকাপের পর পিঠের অস্ত্রোপচার করান রশিদ খান। তারপর থেকেই ফর্মে কিছুটা ভাটা দেখা দিয়েছে এই আফগান তারকার বোলিংয়ে।

দ্য হান্ড্রেডে সর্বোচ্চ রান খরচের রেকর্ড

  • রশিদ খান – ৪ ওভার (২০ বল) – ৫৯ রান – উইকেট নেই
  • ডি. উইসে – ৪ ওভার (২০ বল) – ৫৩ রান – ১ উইকেট
  • ডি.এ. পেইন – ৪ ওভার (২০ বল) – ৫৩ রান– ১ উইকেট
  • এস.টি. ফিন – ৩ ওভার (১৫ বল) – ৫১ রান – ২ উইকেট
  • সি.পি. উড – ৪ ওভার (২০ বল) – ৪৯ রান – উইকেট নেই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের ৪ প্রধান ব্যাংকে সাইবার হামলা

জিম্বাবুয়ের বিপক্ষে ‘বাংলাদেশ ইমার্জিং’ দলের স্কোয়াড ঘোষণা

প্রতিশ্রুতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অক্ষম : গালিবাফ

মিডিয়ার ওপর ডিপ্লোম্যাসির নামে নীতিহীনতা চেপে বসেছে : পরওয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

কাউসার মাহমুদের কবিতা : এই সন্ধ্যা তোমার আমার ধূলোয়

শিবির নেতার গুম নাটকের প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ

রূপপুর থেকে কবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ হবে, জানালেন মন্ত্রী

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

১০

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

১১

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

১২

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

১৩

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

১৪

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

১৫

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

১৬

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

১৭

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১৯

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

২০
X