স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১:৫৩ এএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

লর্ডসে খেলার মাঝখানে ঢুকে পড়ল শিয়াল, থেমে গেল ‘দ্য হানড্রেড’!

মাঠে ঢুকে পড়া সে শিয়ালটি। ছবি : সংগৃহীত
মাঠে ঢুকে পড়া সে শিয়ালটি। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে অনেক অদ্ভুত ঘটনা দেখা গেছে—সাপ, মৌমাছি, কুকুরের অনুপ্রবেশের কথা নতুন নয়। তবে লর্ডসের মতো ঐতিহাসিক ভেন্যুতে ‘দ্য হানড্রেড’-এর উদ্বোধনী ম্যাচে হঠাৎ করেই এক শিয়ালের আগমন দেখে হকচকিয়ে যান খেলোয়াড়রা, বিস্ময়ে ফেটে পড়ে গ্যালারি।

লন্ডন স্পিরিট ও ওভাল ইনভিন্সিবলসের মধ্যকার ম্যাচে একসময় বল-বলের উত্তেজনার চেয়েও আলোচনায় উঠে আসে মাঠে ঢুকে পড়া সেই বুনো শিয়াল। ম্যাচ যখন ইনভিন্সিবলসের নিয়ন্ত্রণে, ঠিক তখনই মাঠে প্রবেশ করে এই অবাঞ্ছিত অতিথি। তড়িঘড়ি করে পিচ পেরিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলে যায় সে, তারপর নিজেই লাফিয়ে বেরিয়ে যায় বাউন্ডারির বাইরে। নিরাপত্তাকর্মীরা কিছু বোঝার আগেই শিয়ালটা গায়েব!

তবে খেলার মঞ্চে শিয়ালের আগমন ছাপিয়ে নজর কেড়েছেন আফগান তারকা রশিদ খান। আইপিএলের পর কিছুটা বিশ্রামে ছিলেন তিনি, এবার ফিরে এসেই দেখালেন পুরোনো ঝলক। ২০ বলের স্পেলে মাত্র ১১ রানে ৩ উইকেট তুলে নিয়ে একাই ধসিয়ে দেন লন্ডন স্পিরিটের মিডল অর্ডার।

তার সঙ্গে তাল মিলিয়ে বল হাতে চমক দেখান স্যাম কারেনও—১৮ রানে ৩ উইকেট। ৮০ রানেই গুটিয়ে যায় স্পিরিট। ইনিংসে সবচেয়ে বেশি রান আসে অ্যাশটন টার্নারের ব্যাট থেকে—২১। অথচ ম্যাচটি ঘিরে ছিল ডেভিড ওয়ার্নার ও কেন উইলিয়ামসনের হাইভোল্টেজ মুখোমুখির প্রত্যাশা, কিন্তু দুজনই ব্যর্থ।

জয়ের লক্ষ্য ছিল মাত্র ৮১ রান। ইনভিন্সিবলসের দুই ওপেনার উইল জ্যাকস ও তাওয়ান্দা মুয়েয়ে ৩৪ রানের জুটি গড়ে রাখেন ম্যাচের ভিত্তি। যদিও মাঝপথে কিছু উইকেট পড়েছে, তবে জয়ের পথ কখনোই হাতছাড়া হয়নি। ১৪ বল হাতে রেখেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় তারা।

ম্যাচসেরার পুরস্কার জেতা রশিদ খান বলেন, ‘আইপিএলের মতো লম্বা টুর্নামেন্টের পর মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা বিরতি দরকার ছিল। অনেক বছর ধরে খেলা অভিজ্ঞতা কাজে দিয়েছে। আজকের উইকেটে স্পিন ছিল, তাই চেষ্টা করেছি জায়গায় বল রাখতে। ভালোভাবে কাজ করেছে।’

শিয়াল হানা যতটা না নাটকীয়তা, ততটাই আনন্দের খোরাকও—ক্রিকেটবিশ্বে এমন ঘটনা যে খুবই বিরল, তাও আবার ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে! তবে দিনের শেষে আলোচনার মঞ্চটা ভাগ করে নিয়েছে একদিকে রশিদ খানের স্পিন জাদু, আর অন্যদিকে সেই চঞ্চল ‘ফক্স ইন দ্য হানড্রেড’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১০

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১১

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১২

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৩

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৪

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৫

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৭

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৮

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৯

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

২০
X