স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৮ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ঝলমলে ফেরা সাইফের, কিন্তু সতর্কবার্তা দিলেন সালাহউদ্দিন

সাইফ হাসান ও মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
সাইফ হাসান ও মোহাম্মদ সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে ফিরেছেন সাইফ হাসান। নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে ব্যাটে–বলে সমানতালে উজ্জ্বল ছিলেন তিনি। বল হাতে নিয়েছেন ২ উইকেট, ব্যাট হাতে খেলেছেন ১৯ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস।

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরে এমন পারফরম্যান্সে আত্মবিশ্বাসী সাইফ জানিয়েছেন, তার এই প্রত্যাবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

রোববার (৩১ আগস্ট) ঐচ্ছিক অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে এসে সালাহউদ্দিনও সাইফের প্রসঙ্গে কথা বলেন। তবে তিনি সতর্ক থাকতে বললেন সবাইকে— ‘আমি সবসময়ই একটা কথা বলি, কাউকে খুব তাড়াতাড়ি আকাশে তুলবেন না, আবার তাড়াতাড়ি নামাবেনও না।’

ক্যারিয়ারের শুরুতে টেস্ট ক্রিকেটার হিসেবেই পরিচিতি পান সাইফ। কিন্তু ছয় টেস্টে কোনো হাফ সেঞ্চুরি না পাওয়া, টি–টোয়েন্টিতে ধারাবাহিক ব্যর্থতা—এসব মিলিয়ে তার পথ সহজ ছিল না। এমনকি পাঁচ ম্যাচে তিনবার শূন্য রানে আউট হওয়ার হতাশাও পিছু ছাড়েনি।

তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং অর্ডার ও বোলিংয়ের ভূমিকা বদলে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি। সালাহউদ্দিনের মতে, এই মানসিক দৃঢ়তাই সাইফকে ফিরিয়ে এনেছে— ‘অনেকেই ব্যর্থ হলে আর ফিরে আসতে পারে না। কিন্তু সাইফ চেয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা থেকে বের হয়ে ভিন্নভাবে নিজেকে প্রমাণ করতে। চার বছর ধরে ধৈর্য আর কঠোর পরিশ্রম করেছে, তারই ফল এখন সে পাচ্ছে।’

আগামীকাল বাংলাদেশ–নেদারল্যান্ডস সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে আবারও মাঠে নামবে টাইগাররা। সাইফের ব্যাটে–বলে ধারাবাহিকতা থাকবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১০

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১১

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১২

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৪

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৫

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৬

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৭

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৮

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৯

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

২০
X