স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

যে তালিকায় মুস্তাফিজের পেছনে অবস্থান সাকিব-তামিমের

মুস্তাফিজুর রহমান। ‍ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ‍ছবি : সংগৃহীত

মাশরাফি ব্যতীত বাংলার ক্রিকেটের পঞ্চপান্ডবের চারজনই টি-টোয়েন্টিতে খেলেছেন দীর্ঘ সময়। সবচেয়ে কম খেলা তামিম ইকবাল এই ফরম্যাটে পার করেছেন ১৩ বছর। তাদের চেয়ে কম সময় খেলে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দিক থেকে এগিয়ে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার নেদাল্যান্ডসের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে ফিজ সাকিব-তামিমদের পেছনে ফেলেছেন।

লাল-সবুজ জার্সিতে সবচেয়ে লম্বা সময় খেলেছেন সাকিব আল হাসান। রিয়াদ ১৭ ও মুশফিকুর রহিম ১৬ বছর টি-টোয়েন্টি দলের প্রতিনিধিত্ব করেছেন। মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ার কেবল এক দশকের। এই সময়েই বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি জয়ের হিসেবে সবাইকে ছাড়িয়ে গেলেন তিনি।

ডাচদের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে মুস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫৩তম জয় পেয়েছেন। ৫৩ জয় দিয়ে ফিজ ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকে। সাকিব ১২৯ ম্যাচের মধ্যে জয় পেয়েছিলেন ৫২টিতে। লিটন দাস ও মাহমুদউল্লাহ দুজনের জয়ই ৪৯টি করে। পঞ্চম স্থানে থাকা মুশফিকের জয়ের সংখ্যা ৩৭। ৭৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা তামিমের জয় ২৩টি।

সব দেশ মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি জয় ভারতের রোহিত শর্মার। হিটম্যানখ্যাত ওপেনার ১৫৯ ম্যাচের মধ্যে ১০৯টিই জিতেছেন। অন্য কারো একশটি জয় নেই। তালিকার দুইয়ে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তিনি ৮৬টি ম্যাচ জিতেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X