বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

শিশুর ৫ বদভ্যাস দূর করার সহজ কৌশল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিশুরা স্বভাবতই নিষ্পাপ। তারা ভুল করে, শেখে, আবার নতুন করে গড়ে ওঠে। তবে কিছু বদভ্যাস যদি সময়মতো শুধরে না দেওয়া যায়, তাহলে বড় হয়ে তা অভ্যাসে পরিণত হয়। আর তখন শুধরে দেওয়া বেশ কঠিন।

আরও পড়ুন : খিটখিটে মেজাজ দূর করার ৭ সহজ উপায়

আরও পড়ুন : শিশুর চোখ দিয়ে পানি পড়ার কারণ জেনে নিন

আজ চলুন জেনে নিই এমন ৫টি সাধারণ বদভ্যাস ও তার থেকে দূরে রাখার সহজ উপায়, যা আপনার শিশুর ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

ভুল করেও স্বীকার না করা

অনেক শিশুই ভুল করে লুকিয়ে ফেলে বা মিথ্যে বলে, কারণ তারা ভয় পায়— শাস্তি হবে, মা-বাবা রাগ করবে। এতে তারা ধীরে ধীরে দায়িত্ব এড়ানো শিখে ফেলে।

কি করবেন?

– এমন একটা পরিবেশ তৈরি করুন, যেখানে ভুল করলে সে নিরাপদ বোধ করে

– ভুল করলেই বকাঝকা না করে বুঝিয়ে বলুন

– বলুন, ‘ভুল করতেই পারে, তবে স্বীকার করাটাই সাহস’

এতে তার মধ্যে সৎ ও দায়িত্বশীল মনোভাব গড়ে উঠবে।

কাজে আলসেমি বা দেরি করা

শিশুরা স্কুলের হোমওয়ার্ক বা ছোট কাজও অনেক সময় বারবার তাড়া না দিলে করে না। এভাবে শিখে গেলে ভবিষ্যতে সব কিছুতেই বিলম্ব করতে শুরু করবে।

কি করবেন?

– কাজটিকে ছোট ছোট ভাগে ভাগ করুন

– সময়ের গুরুত্ব বোঝান, গল্পের ছলে “অসময়ের দশ ফোঁড়” শেখান

– সময়মতো কাজ শেষ করলে প্রশংসা করুন বা ছোট রিওয়ার্ড দিন

উৎসাহ দিলে সে সময়ের দাম বুঝতে শিখবে।

অন্যের কথা না শোনা বা গুরুত্ব না দেওয়া

কিছু শিশু খুবই আত্মকেন্দ্রিক হয়ে পড়ে– সে শুধু নিজের কথাই ভাবে, অন্যের কথা শুনতেই চায় না। এর ফলে সে বন্ধুদের সঙ্গেও খাপ খাওয়াতে পারে না।

কি করবেন?

– পরিবারের ছোট-বড় আলোচনায় তার মতামত চান

– শেখান কীভাবে ভালো শ্রোতা হতে হয়

– ‘তুমি কী ভাবো?’ – এমন প্রশ্ন করে তার ভাবনা শুনুন

এতে সে বুঝবে, শুধু নিজের নয়, অন্যের মতামতও গুরুত্বপূর্ণ।

পরচর্চা বা অন্যের সমালোচনা করা

স্কুল, বন্ধুবান্ধব বা এমনকি বাড়ির বড়দের কাছ থেকেও শিশুরা নেগেটিভ কথা বলা শিখে ফেলে। ধীরে ধীরে তারা অন্যের ভুল খোঁজা, গিবত করার স্বভাব বানিয়ে ফেলে।

কি করবেন?

– অন্যের প্রশংসা করুন, সেটা তার সামনেই

– শেখান, কারও অনুপস্থিতিতে ভালো কথা বলাই বড় মানুষ হওয়ার পরিচয়

– ‘যা বলছো, তা কি তুমি শুনতে চাইতে?’ – এমন প্রশ্ন করে ভাবতে শেখান

এতে সে বুঝবে, ভালোবাসা ছড়ানোই বড় গুণ।

স্বাস্থ্যবিধি মানতে অনীহা

হাত ধোয়া, দাঁত ব্রাশ করা, নখ কাটা— এসব বিষয়ে অনেক শিশুই খুব অনীহা দেখায়। ছোটবেলায় এসব শেখানো না গেলে, বড় হয়ে তা ব্যক্তিত্ব ও স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কি করবেন?

– এই কাজগুলোকে খেলা বা মজার মাধ্যমে শেখান

– তার প্রিয় কার্টুন বা গল্পে যুক্ত করুন স্বাস্থ্যবিধির বিষয়

– প্রতিদিন রুটিন করে দিন— ‘ঘুমানোর আগে ব্রাশ, স্কুল থেকে এসে হাত ধোও’

আরও পড়ুন : শিশুর রক্তশূন্যতা নিয়ে সচেতন হোন

আরও পড়ুন : আপনার শিশুর এই লক্ষণগুলো কিডনির ঝুঁকির ইঙ্গিত দিতে পারে

ছোটখাটো অভ্যাসই শিশুকে সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান মানুষ হিসেবে গড়ে তোলে।

মা-বাবার জন্য কিছু সহজ পরামর্শ

- শিশুর বদভ্যাসের পেছনের কারণ বুঝুন

- নেতিবাচক ভাষা নয়, ব্যবহার করুন উৎসাহমূলক কথা

- নিজেও যা শেখাতে চান, সেটার চর্চা করুন— কারণ শিশুরা শোনার চেয়ে দেখে শেখে বেশি

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X