শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

‘আপু’ ডাকায় রোগীকে অভিভাবকসহ বের করে দিলেন চিকিৎসক

ডা. মারজিয়া খাতুন। ছবি : কালবেলা
ডা. মারজিয়া খাতুন। ছবি : কালবেলা

হাসপাতালে চিকিৎসককে আপু ডাকায় রোগীকে অভিভাবকসহ কক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগকারী রোগীর বাবা কাজী মাসুম বলেন, দুপুর ২টার দিকে ছোট মেয়ে জান্নাতুল ফেরদৌস মামিয়ার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়। তাকে নিয়ে জেলা সদর হাসপাতালে আসি। এ সময় ডা. অনন্যা জরুরি কিছু ওষুধ লিখে দেন।

তিনি বলেন, হাসপাতালে ওষুধগুলো না পেয়ে বাইরে বিভিন্ন দোকানপাটে খুঁজি। একপর্যায়ে একটি ওষুধ না পেয়ে প্রায় আধা ঘণ্টা পর আবারও জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষে প্রবেশ করে দেখি, আগের ডা. অনন্যা ডিউটি শেষ করে চলে গেছেন। তখন কক্ষে ছিলেন ডা. মারজিয়া খাতুন।

রোগীর বাবা আরও বলেন, এ সময় বিনয়ের সঙ্গে ডা. মারজিয়াকে আপু সম্বোধন করে বলি, আগের ডাক্তার যে ওষুধটি দিয়েছিলেন, ওষুধটি পাওয়া যাচ্ছে না। অন্য কোনো ওষুধ দেওয়া যায় কিনা। এ কথা শুনেই ডা. মারজিয়া ক্ষিপ্ত হয়ে ওঠে বলেন, ‘আপু বলছেন কেন? আমি মেডিকেল অফিসার। যান বের হয়ে যান।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

কাজী মাসুম বলেন, আপু ডেকে কি দোষ করেছি? কিন্তু এতে আরও রাগান্বিত হয়ে কয়েক দফা আমাকে ধমক দিয়ে তার রুম থেকে বের করে দেন।

এদিকে হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, শুধুই এ ডা. মারজিয়াই নয়, হাসপাতালের যত ডাক্তার আছেন তাদের মধ্যে প্রায় সবাই রোগী এবং তার অভিভাবকদের সঙ্গে এমন আচরণ করেন।

ঘটনাটি জানার পর বেলা ৩টার দিকে কয়েকজন সংবাদকর্মী চিকিৎসক মারজিয়া খাতুনের সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছাড়া কারো সঙ্গে কোনো কথা বলব না।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাহেরাতুল আশরাফি বলেন, বিষয়টি আমি শুনেছি, হয়তো ভুলক্রমে তিনি এ কথা বলেছেন। তবে, আমাদেরকে অফিসিয়ালি অভিযোগ বা সরাসরি কথা বললে শনিবার আসতে হবে।

শেরপুর জেলা সিভিল সার্জন মুহাম্মদ শাহীন কালবেলাকে বলেন, বিষয়টি দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কথা বা রুম থেকে কাউকে বের করে দেওয়া উচিত নয়। হাসপাতালে গ্রাম থেকে শহর সব পর্যায়ের লোকজন আসবে, তাদের সঙ্গে খারাপ ব্যবহারের সুযোগ নেই। এ বিষয়টি নিয়ে আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে সঙ্গে কথা বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X