নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

নওগাঁ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নওগাঁ জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

নওগাঁর রাণীনগরে পুকুরে ডুবে দুই ভাই নিহত হয়েছেন। তারা মানসিক প্রতিবন্ধী ছিলেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)। তারা মৃত হায়ের প্রামাণিকের ছেলে।

নিহতদের ছোট ভাই বেলাল প্রামাণিক জানান, মফিজ ও হবিজ দুজনেই মানসিক প্রতিবন্ধী। তারা এদিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে ঘোরাফেরা করছিল। বাড়ি থেকে কিছু দূরে অসাবধানতাবশত একটি পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি- আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X