স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনীসহ ৯টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে জেসি

সাথিরা জাকির জেসি। ‍ছবি : সংগৃহীত
সাথিরা জাকির জেসি। ‍ছবি : সংগৃহীত

৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ পরিচালনায় দেখা যাবে নারী আম্পায়ার ও ম্যাচ রেফারিদের। আইসিসির এই ভিন্নধর্মী উদ্যোগে ১৪ আম্পায়ারের তালিকায় আছেন বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসিও।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে মোট ৯টি ম্যাচের আম্পায়ার্স প্যানেলে তাকে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

আইসিসির প্রকাশিত তালিকায় আপাতত গ্রুপ পর্বের ম্যাচগুলোর কথাই বলা হয়েছে। তবে সেমিফাইনাল ও ফাইনালের দায়িত্ব পালন করবেন কারা, সেটা শেষ দিকেই জানানোর কথা।

বাংলাদেশের নারী আম্পায়ার জেসি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ারের ভূমিকা পালন করবেন। মাঠের আম্পায়ার হিসেবে তাকে দেখা যাবে সবমিলিয়ে ৫টি ম্যাচে। এরমধ্যে ৩ অক্টোবর গুয়াহাটিতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ৬ অক্টোবর ইন্দোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ১৫ অক্টোবর কলম্বোতে ইংল্যান্ড-পাকিস্তান ও ২৬ অক্টোবর বিশাখাপত্তনমে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে।

এ ছাড়াও উদ্বোধনী ম্যাচের পর চতুর্থ আম্পায়ার হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন আগামী ১১ অক্টোবর কলম্বোতে শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচে। আর টিভি আম্পায়ারের ভূমিকায় তাকে দেখা যাবে ১৯ অক্টোবর ইন্দোরে ভারত-ইংল্যান্ড ও ২৩ অক্টোবর মুম্বাইয়ে ভারত-নিউজিল্যান্ড মধ্যকার ম্যাচে। বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে নারীদের ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১০

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১১

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১২

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

১৩

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১৪

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

১৫

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১৬

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১৭

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১৮

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

২০
X