স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

হ্যান্ডশেক বিতর্কে সরব আজহার, বললেন ‘খেলতে গেলে পুরোটা খেলো’

এবার মুখ খুললেন আজহারউদ্দিন। ছবি : সংগৃহীত
এবার মুখ খুললেন আজহারউদ্দিন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তাপ যেন মাঠের বাইরেও সমান তালে চলছে। বিশেষ করে ‘হ্যান্ডশেক বিতর্ক’ দুই দলের দ্বন্দ্বে বাড়তি মাত্রা যোগ করেছে। পাকিস্তানের পক্ষ থেকে অভিযোগ, ভারতীয় দল ইচ্ছে করেই ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছে। আর এবার এই প্রসঙ্গে ভিন্ন সুর তুললেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

আজহার মনে করেন, মাঠে খেলতে নামলে নিয়মমাফিক খেলার সব আনুষ্ঠানিকতাও পালন করা উচিত। “খেলতে গেলে পুরোটা খেলো— হাত মেলানোও তারই অংশ,” এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তিনি।

গ্রুপ পর্বে পাকিস্তানকে সহজেই হারায় ভারত। ম্যাচ শেষে হাত না মেলানোর ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরাসরি আইসিসির কাছে অভিযোগ তোলে এবং ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের পক্ষপাতিত্বের অভিযোগও আনে। এমনকি পাকিস্তান একপর্যায়ে আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবেই না বলে ভাবছিল, যদিও শেষ পর্যন্ত সরকারের ছাড়পত্রে মাঠে নামে।

আজহার অবশ্য এ ধরনের প্রতিবাদের বিপক্ষে অবস্থান নেন। তার ভাষায়, ‘খেলার পর যদি হাত মেলাতে না চাও, তাহলে আসলেই কেন খেলছ? প্রতিবাদে খেলতে হলে পুরোপুরি খেলাই বাদ দাও। একবার যদি খেলতে রাজি হও, তাহলে পূর্ণ তীব্রতা নিয়েই খেলতে হবে।’

ভারতের সাবেক অধিনায়কের এই মন্তব্য দেশটির অধিকাংশ সাবেক ক্রিকেটার ও সমর্থকদের অবস্থানের ঠিক উল্টো। কারণ, অনেকেই ভারতের ‘হাত না মেলানো নীতি’কে সমর্থন দিয়ে আসছেন।

এদিকে, গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচ জিতে শীর্ষে থেকে সুপার ফোরে উঠেছে ভারত। পাকিস্তান গেছে রান রেটের হিসেবে দ্বিতীয় হয়ে। অন্যদিকে, গ্রুপ ‘বি’ থেকে শীর্ষে উঠেছে শ্রীলঙ্কা, দুই নম্বরে বাংলাদেশ। সামনে ভারত সুপার ফোরে খেলবে যথাক্রমে বাংলাদেশ (বুধবার) ও শ্রীলঙ্কার (শুক্রবার) বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X