কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ হামলা চালাচ্ছে রাশিয়া

ইউক্রেনে রাশিয়ার হামলা। পুরোনো ছবি
ইউক্রেনে রাশিয়ার হামলা। পুরোনো ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভ আবারও রাশিয়ার ভয়াবহ হামলার মুখে পড়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া ড্রোন ও মিসাইল হামলা ঘণ্টার পর ঘণ্টা ধরে অব্যাহত ছিল। সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর থেকে এবারই রাজধানী ও এর আশপাশে সবচেয়ে বড় আক্রমণ চালিয়েছে রুশ সেনারা।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, এ হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে ১২ বছরের এক কিশোরীর অবস্থাও গুরুতর। যদিও শিশুটির মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা একে ‘বড় হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায়, ‘রাশিয়া শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে। পুতিন ও তার সরকারকে বুঝতে হবে, যুদ্ধ চালিয়ে যাওয়ার মূল্য তাদেরই দিতে হবে। শাস্তিমূলক নিষেধাজ্ঞার মাধ্যমেই এ আগ্রাসন থামানো সম্ভব।

রাজধানী ছাড়াও দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেখানে অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বহু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

রোববার ভোরে কিয়েভের আকাশে অসংখ্য ড্রোন ঘুরে বেড়াতে দেখা যায়। সেগুলো ভূপাতিত করতে ইউক্রেনীয় সেনারা বারবার প্রতিরক্ষা মিসাইল ছোড়ে। শহরজুড়ে বিস্ফোরণ ও মিসাইল প্রতিরোধের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ৯টা ১৫ মিনিট পর্যন্ত হামলা চলতে থাকে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রুশ হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয় এবং রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

ক্রমবর্ধমান হামলার মুখে জীবন বাঁচাতে বহু বাসিন্দা ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তা বাড়ছে, আর কর্তৃপক্ষ বলছে—এ হামলা রাশিয়ার যুদ্ধ কৌশলের আরেকটি ভয়াবহ দৃষ্টান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X