রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাঠ থেকে এবার বোর্ডরুমে এশিয়া কাপের নাটক

কাল্পনিক ট্রফি উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
কাল্পনিক ট্রফি উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল শেষ হয়েছে অনেক আগেই। পাকিস্তানকে হারিয়ে ভারত আবারও এশিয়া কাপ জিতেছে। কিন্তু ম্যাচ-পরবর্তী দৃশ্য যেন একেবারে ক্রিকেট নাটকের চূড়ান্ত অঙ্ক—চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে তুলতে পারেনি ভারত। সুর্যকুমার যাদব হাসতে হাসতে ‘অদৃশ্য ট্রফি’ তুললেন, সতীর্থরা তার চারপাশে উল্লাস করলেন। এভাবেই শেষ হলো এক বিরল ও বিতর্কিত রাত, যার প্রতিধ্বনি এখন গড়িয়ে গেছে ক্রিকেট বোর্ডরুমে।

ঘটনার কেন্দ্রবিন্দু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নকভি। ভারতীয় ক্রিকেটাররা শুরু থেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন—তাদের হাতে ট্রফি তুলবেন না কোনো পাকিস্তানি কর্মকর্তা। সমাধানের পথ খোঁজা হয়েছিল, প্রস্তাব উঠেছিল আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জরউনি কিংবা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ট্রফি দেবেন। কিন্তু নকভি রাজি হন নি। তিনি দাবি করেন, এসিসি সভাপতি হিসেবে ট্রফি তোলার অধিকার শুধু তারই।

ফলে শুরু হয় টানাপোড়েন। ভারতীয় বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া সরাসরি জানান, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি এসিসি সভাপতির হাত থেকে ট্রফি নেব না। কিন্তু তাই বলে তিনি ট্রফি নিয়ে চলে যাবেন, সেটি অগ্রহণযোগ্য।’ তিনি আরও সতর্ক করে দেন, নভেম্বরের দুবাই আইসিসি সম্মেলনে ভারতের পক্ষ থেকে ‘কড়া ও গুরুতর’ প্রতিবাদ জানানো হবে।

বিতর্ক এখানেই থামেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটে এশিয়া কাপ জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করলে নকভি পাল্টা জবাব দেন। তার মন্তব্যে যুদ্ধ, রাজনীতি আর ক্রিকেট গুলিয়ে যায়, যা আরও আগুনে ঘি ঢালে। ভারতীয় সমর্থকদের কাছে এটি দেখা হয়েছে নিছক উসকানি হিসেবেই।

এই ট্রফি-নাটক কিন্তু হঠাৎ করে জন্ম নেয়নি। পুরো টুর্নামেন্টজুড়েই দুই দেশের মধ্যে দ্বন্দ্ব ছিল প্রকট। টসের আগে রবি শাস্ত্রীর সঙ্গে ওয়াকার ইউনুসকে হাজির করানোর চাপ, হ্যান্ডশেক এড়িয়ে চলা, এমনকি ম্যাচ রেফারি নিয়েও টানাপোড়েন—সবকিছু মিলিয়ে পরিবেশটা ছিল অস্বস্তিকর।

ফাইনালের পর ৪৫ মিনিট দেরিতে যখন পুরস্কার বিতরণ শুরু হলো, ভারতীয়রা শুধু ব্যক্তিগত পুরস্কারগুলো নিলেন, ট্রফি কিংবা পদক নয়। আয়োজক সায়মন ডুল তখন ঘোষণা করলেন, “ভারতীয় দল আজ কোনো পুরস্কার নেবে না। এখানেই অনুষ্ঠান শেষ।” সেই দৃশ্যই এশিয়া কাপের স্মৃতিতে রয়ে গেল।

এখন প্রশ্ন, এরপর কী? নকভি নাকি শর্ত দিয়েছেন, আনুষ্ঠানিক এক অনুষ্ঠানে তিনিই ভারতের হাতে পদক-ট্রফি তুলবেন। কিন্তু ভারতীয় বোর্ড তাতে রাজি হওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ, জয়টা মাঠে নিশ্চিত হলেও, ট্রফির লড়াইটা এখনো চলছে—এবার সেটা নেমেছে ক্রিকেটের রাজনৈতিক বোর্ডরুমে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১০

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১১

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১২

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৩

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৪

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৫

ব্রাজিলের সামনে এবার মিসর

১৬

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৭

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৮

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৯

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

২০
X