রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৬:০২ পিএম
অনলাইন সংস্করণ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ বিরতির পর ওয়ানডে ফরম্যাটে ফিরেছে বাংলাদেশ দল, তাই সিরিজের শুরুতেই ইতিবাচক ফলের প্রত্যাশা করছে টাইগাররা।

টস জিতে মিরাজ বলেন, ‘আমরা ব্যাট করব। উইকেটটা ভালো মনে হচ্ছে, এখানে ২৮০ রান ভালো স্কোর হতে পারে। টি-টোয়েন্টি সিরিজে আমরা দারুণ খেলেছি, তাই সেই ধারাটা ধরে রাখতে চাই। অনেক দিন পর ওয়ানডে খেলছি, তাই এই ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলে তিনজন পেসার, দুইজন স্পিনার আছে। সাইফ হাসান আজ ওয়ানডেতে অভিষেক করছে। এশিয়া কাপ আর টি-টোয়েন্টি সিরিজে যেভাবে খেলেছে, আশা করি এখানেও ভালো করবে।’

অন্যদিকে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। এটা নতুন পিচ, আশা করছি বাংলাদেশের সিদ্ধান্ত আমাদের জন্যও ভালো হবে। আমরা দেশে ঘরোয়া টুর্নামেন্ট খেলেছি, কয়েকজন টি-টোয়েন্টি সিরিজেও ছিল। আশা করছি এবার ভালো ফল আসবে।’

স্থানীয় সময় বিকেল ৩টায় (বাংলাদেশ সময় বিকেল ৫:৩০) শুরু হবে ম্যাচটি। টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিয়েছে আফগানরা, তাই এবার ওয়ানডে ফরম্যাটে প্রতিশোধ নিতে মরিয়া মিরাজরা। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে আত্মবিশ্বাসে এগিয়ে বাংলাদেশই।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, এ এম গজনফর, বশির আহমদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X