স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

১১ বছর পর বিগব্যাশ মাতাবেন স্টার্ক

মিচেল স্টার্ক। ‍ছবি : সংগৃহীত
মিচেল স্টার্ক। ‍ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট লিগ বিগব্যাশে খেলবেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের ১৫তম আসরে সিডনি সিক্সার্সের হয়ে মাঠে নামবেন এই তারকা পেসার। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ শেষে শারীরিকভাবে পুরোপুরিভাবে ফিট থাকলেই বিগব্যাশে দেখা যাবে তাকে।

২০১১-১২ মৌসুমে বিগব্যাশের প্রথম মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে ছয় ম্যাচ খেলেন স্টার্ক। ওই আসরের ফাইানালে সিডনির শিরোপা জয়ে অবদান রাখেন তিনি। ফাইনালে ২ উইকেটসহ টুর্নামেন্টে মোট ১৩ উইকেট শিকার করেন স্টার্ক। একই বছরই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হয় তার।

জাতীয় দলে খেলা প্রাধান্য দিতে গিয়ে বিশব্যাশে অনিয়মিত হয়ে পড়েন স্টার্ক। বিগব্যাশের পরের তিন আসরে মাত্র ৪টি ম্যাচ খেলেন তিনি। ১৫তম আসর দিয়ে মাঠে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন স্টার্ক। তবে সবকিছুই অ্যাশেজ সিরিজের ওপর নির্ভর করছে।

৩৫ বছর বয়সী স্টার্ক বলেন, ‘অ্যাশেজের পঞ্চম টেস্ট ও আইপিএলের আগে ক্রিকেটে আমার কোনো ম্যাচ নেই। তাই বিগব্যাশে খেলার দারুণ সুযোগ আছে আমার। গত ১৫ মৌসুম ধরে আমি সিক্সার্সের ছোট একটি অংশ হয়ে আছি। তাই আবারও খেলোয়াড় হিসেবে ফিরে আসতে পারা হবে দারুণ ব্যাপার।’

বিগ ব্যাশ খেলার সুযোগ পরিকল্পনায় থাকলেও অ্যাশেজের দিকে বেশি ফোকাস দিতে চান স্টার্ক। তিনি বলেন, ‘অবশ্যই আমার মূল নজর থাকবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে। এরপর যদি শারীরিকভাবে সব ঠিক থাকে, তাহলেই বিগব্যাশে খেলব।’

আগামী ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে অ্যাশেজ সিরিজ। এই সিরিজ শেষ হবে ৮ জানুয়ারি। এর মাঝে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিগব্যাশ। তাই অ্যাশেজ শেষে ১১, ১৬ ও ১৮ জানুয়ারি সিক্সার্সের হয়ে লিগ পর্বে খেলতে পারবেন স্টার্ক। এ ছাড়া সিক্সার্স যদি কোয়ালিফাইয়ারে জায়গা করে নেয় তাহলে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ হবে এই বাঁহাতি পেসারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X