মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

আশরাফুলের কোচ হওয়া নিয়ে এবার উঠে এল নতুন তথ্য

মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত
মোহাম্মদ আশরাফুল। ছবি: সংগৃহীত

হুট করেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন, জাতীয় দলের পরবর্তী ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল। এক সময়ের তারকা এই ক্রিকেটারের কোচ হওয়ার খবর দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয় সংবাদও। এবার সেই আশরাফুলের ব্যাটিং কোচ হওয়া নিয়ে উঠে এসেছে নতুন তথ্য।

সত্যিই কি মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন, সেই প্রশ্ন ক্রীড়াসমর্থকদের। জাতীয় দল পরিচর্যা ও তত্ত্বাবধানের দায়িত্ব যে স্ট্যান্ডিং কমিটির সেটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানান, আশরাফুলের কোচ হওয়ার খবরটি ভিত্তিহীন। আশরাফুল বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হলে সেটি ‘বিগ নিউজ’ হতো বলেও মন্তব্য করে ফাহিম।

যাকে নিয়ে এত আলোচনা সেই আশরাফুলও জানিয়ে দিলেন, কোচ হওয়ার সংবাদটি গুজব। এমনকি কি তিনি প্রস্তাবও পাননি বলে জানান। আশরাফুল জানান, বয়সভিত্তিক দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেলে তিনি তা গ্রহণ করতে রাজি।

এর আগে, দেশের একটি গণমাধ্যমকে আশরাফুল নিজেই জানিয়েছিলেন, বিসিবির সঙ্গে তার আলোচনা চলছে। সে সময় তিনি বলেন, ‘বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। তবে এখনো তাদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছুই আসলে আলোচনার পর্যায়ে রয়েছে। আমি ইতিবাচক মাইন্ডসেটে আছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১০

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১১

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১২

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৩

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৪

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৫

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৬

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৭

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৮

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৯

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

২০
X