স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

১২ কোটিতে আইপিএলে দল পেয়ে যে বার্তা দিলেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আইপিএল নিলামে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়। দিল্লি, চেন্নাইকে হারিয়ে সেই যুদ্ধে জয়ী হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বিশ্বের অন্যতম সেরা পেসারকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করেছে তিনবারের চ্যাম্পিয়নরা,যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। কড়া মূল্যে দল পেয়ে উচ্ছ্বসিত ফিজও।

রেকর্ড পারিশ্রমিকে দল পেয়ে কম কথা বলা মুস্তাফিজ নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন অল্প কথায়। এক ভিডিও বার্তায় তারকা এই ক্রিকেটার বলেন, ‘হ‌্যালো কেকেআরের ভক্তরা। আমি মুস্তাফিজুর রহমান। আমি খুবই খুশি ও আনন্দিত কেকেআর দলের অংশ হতে পেরে। শিগগিরই দেখা হবে।’

২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মুস্তাফিজুরকে ঘিরে শুরু থেকেই আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও—যে দলে আগে সফল সময় কাটিয়েছেন তিনি।

দিল্লি ও চেন্নাইয়ের দ্বৈরথে দর বাড়তে বাড়তে পৌঁছে যায় ৫ কোটির ঘরে। শেষ পর্যন্ত ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি সরে দাঁড়ায়। তখন মনে হচ্ছিল, মুস্তাফিজুরকে বুঝি ফের চেন্নাইতেই দেখা যাবে। কিন্তু ঠিক সেই সময় নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি।

হঠাৎ বিডে ঢুকে পড়ে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ৭ কোটি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি। দুদলের টানাপোড়েনে দর আরও চড়তে থাকে। একপর্যায়ে চেন্নাই সিদ্ধান্ত নিতে খানিক সময় নেয়, ফের বিডে ফিরলেও শেষ পর্যন্ত কেকেআরের দৃঢ় অবস্থানের সামনে আর টিকতে পারেনি। সব নাটকের অবসান ঘটে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিজেদের করে নেয় কেকেআর।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X