স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

মিরপুরে দারুণ ব্যাটিং করছেন মুশফিক। ছবি : সংগৃহীত
মিরপুরে দারুণ ব্যাটিং করছেন মুশফিক। ছবি : সংগৃহীত

নিজের শততম টেস্টে ব্যাট হাতে দারুণ ইনিংস খেলছেন মুশফিকুর রহিম। ১০৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ম্যাথিউ হামফ্রিসকে কাভার দিয়ে চার মেরে হাফ সেঞ্চুরিতে পৌছান বাংলাদেশি এই ব্যাটার। এরপর মুমিনুল হকের আরেক চারে দুশ রানে পৌঁছে যায় বাংলাদেশ।

অবশ্য মুমিনুল এরপর টিকতে পারেননি। অ্যান্ডি ম্যাকব্রেইনের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১২৮ বলে ৬৩ রান করা এই ব্যাটার। চতুর্থ উইকেটে এই দুজনে যোগ করেছেন ১০৭ রান। মুমিনুলের বিদায়ে উইকেটে এসেছেন লিটন দাস।

মুশফিককে সঙ্গী করে জুটি গড়ছেন লিটন। ইতোমধ্যেই টেস্টে বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান করেছেন তিনি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুশফিক ৭৩ ও লিটন ২৮ রানে অপরাজিত আছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X