বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ভোটকেন্দ্র কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ভোটকেন্দ্র কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভায় মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জুলাই যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগের বিনিময়েই আমি কারাগার থেকে মুক্ত হতে পেরেছি। তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা নতুনভাবে সংগঠিত হচ্ছি।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে ভোটকেন্দ্র কমিটি গঠন উপলক্ষে সাজনপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নেতাকর্মীরা অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার। তিনি বলেন, অপু ভাই আমাদের আন্দোলনের প্রাণ। তার নেতৃত্বে ভেদরগঞ্জ বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সভায় উপস্থিত ছিলেন- সাজনপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি কবির হোসেন মুন্সি, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য আলী আশরাফ জুয়েল সরদার, ভেদরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক তালুকদার, ভেদরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আসলাম মাঝি ও বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতারা, কেন্দ্র কমিটির নবনির্বাচিত সদস্যসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X