বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগ নেতা কালাম। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার আ.লীগ নেতা কালাম। ছবি : সংগৃহীত

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ মহানগর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ধান গবেষণা রোড এলাকার নিজ বাসা থেকে মোহাম্মদ কালাম ওরফে লুডু কালাম নামের ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কালাম বরিশাল মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি। তিনি ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার কালামকে বিএনপির অফিস পোড়ানোসহ একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা কালাম ক্ষমতার আমলে এলাকার মানুষের ওপর জুলুম-নির্যাতন এবং দখলদারিত্ব করেছেন।

এসব বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণের কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১০

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

১১

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১৪

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৫

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৬

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৭

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৮

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৯

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

২০
X