মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গারো পাহাড়সংলগ্ন সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বনরাণী এলাকার এক স্থানীয় নারী মরদেহটি দেখতে পেলে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও থানা পুলিশকে জানান।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তার গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে, যা দেখে আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। মুখমণ্ডল বিবর্ণ হওয়ায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল থেকে একটি স্যামসাং বাটন ফোন, বাংলালিংক কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম ও ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন বলেন, অজ্ঞাত এ নারীকে ২/৩ দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। উদ্ধার করা মোবাইল ফোনটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১০

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১১

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১২

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৩

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৪

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৫

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৬

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৭

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৮

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৯

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

২০
X