শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে দর্শকশূন্য মাঠে খেলবে বাবর-রিজওয়ানরা

পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
পাকিস্তান ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আইসিরি মেগা আসরের মূলপর্বের আগে হতে যাওয়া পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল ভারতের তেলাঙ্গানা রাজ্যের হায়দরাবাদ পুলিশ। সেসময়ে একাধিক ধর্মীয় উৎসব থাকায় পাকিস্তান দলকে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানায় সংস্থাটি। ফলে দর্শকশূন্য গ্যালারিতে ম্যাচটি আয়োজন হবে বলে জানিয়েছে বিসিসিআই।

আগামী ২৯ সেপ্টেম্বর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। ২৬ ও ২৭ সেপ্টেম্বর ঈদ-এ মিলাদুন্নবী অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে পালন করবে হায়দরাবাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো।

২৮ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের গণেশ বিসর্জন অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে থাকবে নিরাপত্তা প্রশাসন। টানা তিন দিন ধর্মীয় অনুষ্ঠানে দায়িত্ব পালনের পরদিন পাকিস্তান ম্যাচে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিল হায়দরাবাদ পুলিশ।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে বিশ্বকাপের আগে নির্ধারিত প্রস্তুতি ম্যাচের সূচি পরিবর্তনের দাবি জানিয়েছিল হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। তবে বিসিসিআই সে অনুরোধ রাখতে না পারলেও একটা সমাধানে পৌঁছেছে। দর্শকশূন্য গ্যালারিতে আয়োজন করবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, ‘দুটি ধর্মীয় অনুষ্ঠানের কারণে পরিপূর্ণ নিরাপত্তা দিতে অপারগতা জানিয়েছে হায়দ্রাবাদ পুলিশ। এ ছাড়া অনুষ্ঠানও গভীর রাত পর্যন্ত চলবে। তাই স্থানীয় পুলিশ এই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তবে হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়া-আসা পর্যন্ত দুই দলকেই পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে।’

বিশ্বকাপে প্রস্তুতি ও মূল পর্ব মিলিয়ে মোট ১১টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মধ্যে ৪টি ম্যাচের ভেন্যু রাখা হয়েছে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

১০

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

১১

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১২

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১৩

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১৪

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৫

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৭

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৮

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৯

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

২০
X