বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরের উইকেট দুই দলের জন্য সমান: লিটন

আজকের সংবাদ সম্মেলনে লিটন দাস । ছবি : সংগৃহীত
আজকের সংবাদ সম্মেলনে লিটন দাস । ছবি : সংগৃহীত

ঘরের মাঠে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের সব ম্যাচ। এশিয়া কাপ খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে বসিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। লিটন দাসের নেতৃত্বে খেলবে টাইগাররা। চেনা ভেন্যু হওয়ায় বাংলাদেশ দলের ওপর প্রত্যাশাও বেশি। কিন্তু সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন কুমার দাস দিলেন সম্পূর্ণ ভিন্ন তথ্য।

মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম বাড়ির পাশের মাঠের মতোই টাইগারদের জন্য। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে লিটন জানালেন, উইকেট সম্পর্কে কোনো ধারণাই নেই তার। বিশ্বকাপের আগের এই সিরিজে উইকেট দুই দলের জন্য একই হবে বলেও মন্তব্য তার।

বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে কেমন উইকেটে প্রত্যাশা করছেন, সাংবাদিকের এমন প্রশ্নে লিটন বলেন, 'জানি না ভাই। উইকেট সম্বন্ধে এখনো কোনো আইডিয়া নেই। যা-ই হবে দুই দলের জন্য একই হবে।'

নিউজিল্যান্ডের বোলিং বিভাগ নিয়েও লিটন মন্তব্য করেন। তিনি বলেন, 'কাজ করার তো সুযোগ নাই। যা করার মানসিকভাবে করা লাগছে, মাইন্ড গেম খেলা লাগছে। দেখি কতটুকু সফল হওয়া যায়। টেকটিক্যালি তো কিছু করতে পারিনি, গত কিছু দিন অনুশীলন করতে পারিনি। জানি না আজও কতখানি প্র্যাকটিস করতে পারব। হয়তো প্র্যাকটিস ছাড়াই মেইন ম্যাচে খেলা লাগতে পারে। এটা মানসিকতার খেলা। ওদের স্পিনও ভালো, কোয়ালিটি স্পিনারও কিন্তু আছে।'

অবশ্য আগামীকাল দুপুরে ম্যাচ হলেও ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা করেননি বলে জানান এই টাইগার ব্যাটার। “এখনও পরিকল্পনা করিনি। দেখি কোচের সাথে আলোচনা করি জানাব। একটা দিন অপেক্ষা করেন কাল দেখতে পারবেন।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগবিতণ্ডায় ব্রাজিল সমর্থকের নাক ফাটাল আর্জেন্টিনা সমর্থক

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

১০

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১১

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১২

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১৩

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৪

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৫

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৬

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৮

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৯

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

২০
X