কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘নিচে ব্যাটিং করতে রাজি না হওয়ায় বাদ পড়েছি’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতের মাটিতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। এর আগে নাটকীয়তা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে। চোটের কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ার কথা বললেও তামিম শোনালেন ভিন্ন কথা। ব্যাটিং অর্ডারের নিচের দিকে ব্যাট করতে রাজি না হওয়ার কারণেই বাদ পড়েন বাঁহাতি এই ব্যাটার।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় এমন কথা জানিয়েছেন তামিম ইকবাল। বিসিবির টপ ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ফোন করে আফগানিস্তানের বিপক্ষে নিচের দিকে ব্যাটিং করতে বললেও রাজি হননি তামিম। আর এটাই কাল হয়ে দাঁড়ায় ড্যাসিং ওপেনারের জন্য।

ভিডিও বার্তায় তামিম বলেন, ‘আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করেন। সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটের সাথে। তো উনি আমাকে ফোনে হঠাৎ করে বললেন যে, তুমি তো বিশ্বকাপে যাবা। তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে। তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেইল না আফগানিস্তানের সঙ্গে।’

তিনি আরও বলেন, ‘আমি বললাম, ভাই, এটা তো আরও ১২-১৩ দিনের কথা। ১২-১৩ দিনের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কি কারণে খেলব না? তখন বলল যে, আচ্ছা তুমি যদি খেল এ রকম একটা পরিকল্পনা করতেছি বা আলোচনা করতেছি। সে ক্ষেত্রে তুমি যদি খেলে তোমাকে আমরা নিচে ব্যাটিং করাব।’

এ কথা শুনে তামিম জানান, ‘হঠাৎ করে আবার এসব ধরনের কথা আমার পক্ষে আসলে নেওয়া সম্ভব না। ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনোদিন ৩-৪ এ ব্যাটিংই করি নাই। যদি এ রকম হতো তিনে ব্যাটিং করি, চারে ব্যাটিং করি তারপরে যদি উপরে নিচে করা হয় তাহলে এটা মানিয়ে নেওয়ার মতো। আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছে করে। এটা ঠিক হলো এখন নতুন আরেকটা জিনিস করি। এটা আমি অনুভব করেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

নিয়োগ দেবে ভিভো

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

১০

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে চুক্তিতে আনতে চীনকে টানছে নরওয়ে

১১

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১২

চিকিৎসকের কাছে যাওয়ার পথে প্রাণ গেল মা-ছেলের

১৩

খাল খননের মজুরি চাওয়ায় নারী শ্রমিকদের হেনস্তার অভিযোগ

১৪

ওলামা দলের নেতাসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

১৫

সরকারি চাকরিজীবীর বেতন ১০০% বাড়তে পারে, অগ্রাধিকার পাচ্ছেন যারা

১৬

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

১৭

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে ফেরাতে প্রস্তুত ট্রাম্প

১৮

দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান কত

১৯

‘খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন’

২০
X