কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না : তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আসন্ন ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিঠের চোটের কারণে ক্রিকেটের বৈশ্বিক এই আসরের স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল। তবে ইনজুরির কথা বললেও ব্যাটিং অর্ডারে নিচের দিকে ব্যাট করতে রাজি না হওয়ায় বাদ পড়েন তামিম।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের বাদ পড়ার পর মুখ খুলেছেন তামিম। ১২ মিনিটের প্রকাশিত ভিডিওতে তাকে মনে রাখতে অনুরোধ করেছেন বাঁহাতি এই ওপেনার। সেই তাকে যেন ভুলে না যায় সেটাও বলেছেন তিনি।

বিশ্বকাপ দলে না থাকা ও গত কয়েক দিনের সব ঘটনা ভিডিওতে তুলে ধরেন তামিম। এছাড়া ভিডিওর শেষে সকলের উদ্দেশে তামিম বলেছেন, ‘একটাই রিকোয়েস্ট করবো সবাইকে-আমাকে মনে রাইখেন, ভুলে যাইয়েন না।’

তামিম বলেন, ‘ফিজিওর রিপোর্ট যেটা ছিল, আমার কন্ডিশনটা বলা হয়েছিল। প্রথম ম্যাচের পর এমন পেইন হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর এমন পেইন হয়েছে। আর আজকের দিন হিসাবে হি ইজ অ্যাভেইলেবল ফর সিলেকশন ফর দ্য টুয়েন্টি সিক্সথ (২৬ সেপ্টেম্বর) গেম। বাট মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে যদি আমি রেস্ট নিই, টুয়েন্টি সেভেনথ আমাদের ট্রাভেলিং ছিল, টুয়েন্টি এইটে আমাদের একটা প্র্যাকটিস গেম। তারপর এক-দুই তারিখে আরেকটি প্র্যাকটিস গেম। আমি যদি এখন রেস্ট নিই, আমি যদি দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচটা খেলি তাহলে পর্যাপ্ত সময় পাব। রিহ্যাবও হয়ে যাবে ওভারঅল ১০ সপ্তাহের রিহ্যাব হয়ে যাবে। সেক্ষেত্রে প্রথম ম্যাচটা খেলার জন্য খুব ভালো অবস্থায় থাকব।’

তিনি আরও বলেন, ‘কোনো জায়গায় বলা হয়নি পাঁচ ম্যাচ-দুই ম্যাচ, ইনজুরি, খেলতে পারব না এতকিছু। হ্যাঁ আমার শরীরে পেইন ছিল যেটা অস্বীকার করছি না। বেসিক্যালি এটা হয়েছে। তারপর যেটা ঘটেছে, আমার কাছে যেটা মনে হয় মিডিয়াতে যেটা আসতেছে ইনজুরি, পাঁচ ম্যাচ আমার কাছে মনে হয় না বিশ্বকাপে না যাওয়ার পেছনে এটার বড় অবদান ছিল। কারণ আমি যেহেতু ইনজুরড হইনি এখনো, ব্যথা থাকতে পারে কিন্তু ইনজুরড হইনি এখনো। তামিম আরও যোগ করেন, ‘খেলাটা যখন কাছাকাছি আসলো, আমি খুব বেশি খুশি ছিলাম না যা কিছু ঘটেছে শেষ চার-পাঁচ মাসে। যখন আমি খেলা শুরু করলাম ৩০-৩৫ ওভারের মতো ফিল্ডিং করলাম। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ আসলো, কিন্তু আমি সম্ভাব্য সেরাটা করেছি। ওই মুহূর্তে দরকার ছিল কিছু রান করা, ব্যাটিংটা কেমন হচ্ছে দেখা। ওই ম্যাচের পর আমি অনেক খুশি ছিলাম। শেষ চার পাঁচ ম্যাচে যা হয়েছে এগুলো মাথায় ছিল না। আমি বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে ছিলাম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১০

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১১

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১২

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৩

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৪

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৫

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৬

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৭

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৮

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৯

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

২০
X