স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

মাশরাফি ভাইকে অধিনায়ক করলে মানুষ খুশি হবে: সাকিব

সাকিব আল হাসান (বাঁয়ে) ও মাশরাফী বিন মোর্তুজা। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান (বাঁয়ে) ও মাশরাফী বিন মোর্তুজা। ছবি: সংগৃহীত

তামিম ইকবালের ভারত বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপের আগে দলের নেতৃত্ব ছেড়েছিলেন তামিম। এরপর টাইগারদের দায়িত্ব পান সাকিব। আর বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ১৭ সেপ্টেম্বর নেতৃত্ব ছাড়ার জন্য বিসিবিকে মেইলও করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন সাকিব।

আসন্ন ক্রিকেট বিশ্বকাপের আগমুহূর্তে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নেতিবাচক প্রতিক্রিয়া বিদ্যমান ভক্ত-সমর্থকদের মধ্যে। তবে দেশের ক্রিকেটের এমন সংকট নিরসনে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজাকে মিস করছে বাংলাদেশ বলে মন্তব্য করেছে সাকিব। তার মতে, এখনো মাশরাফিকে বাংলাদেশ দলের অধিনায়ক করা হলে দেশের ক্রিকেট ভক্তরা খুশি হয়ে যাবে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি নিশ্চিত এখনো যদি বলি মাশরাফী ভাইকে অধিনায়ক হিসেবে ২৩ এর বিশ্বকাপ খেলালে ভালো হতো, তাহলে সবাই খুশি হয়ে যেত। আমি তাদের (সাধারণ মানুষের) সাইকোলজিটা বুঝতে পারি। তারা খুবই সহজ-সরল। এ কারণে তারা চিন্তা করে, মাশরাফী ভাই যদি এখনো খেলোয়াড় কিংবা অধিনায়ক হিসেবে দলের অংশ হয়, তাহলে সবকিছু অন্যরকম হয়ে যাবে।’

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের আগে তৃতীয় দফায় বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হন সাকিব। গতকাল সাক্ষাৎকারে এই বিশ্বসেরা অলরাউন্ডার জানান, আসন্ন ভারত বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছাড়বেন তিনি।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই বিশ্বকাপ শেষের পর একদিনও অধিনায়কত্ব করব না। যে কারণে এশিয়া কাপের আগে দায়িত্ব নিতে চাইনি। এরপরও আর এটা করতে চায় না। আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণেই আমি অধিনায়কত্ব করতে চাইনি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১০

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১১

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১২

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১৩

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৪

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৫

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৬

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৭

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১৮

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৯

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

২০
X