স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের চোট প্রসঙ্গে মাশরাফী, বাংলাদেশ কি একজনের দল?

বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী (বাঁয়ে) ও সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

ভারত বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমখি হয় বাংলাদেশ। মাঠে নামার আগেই ছোট এক দুঃসংবাদ পায় টাইগাররা। অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। চোটের কারণে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি টাইগার দলপতি। আর তাতেই ফেসবুকে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে সমালোচনা শুরু করেছে ভক্ত-সমর্থকরা। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্তুজা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলে বাংলাদেশ। লিটন-তানজিদ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে টাইগাররা। কিন্তু অধিনায়ক সাকিব চোটের কারণে না খেলায় সমর্থকদের তীর্যক আক্রমণের শিকার হয়েছেন।

বাংলাদেশের জয়ের দিনে সাকিবের ইনজুরির খবরে নেতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা যায় সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। পূর্ণাঙ্গ ফিট স্কোয়াডের জন্য ওপেনার তামিমকে ছাড়াই বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। এবার সাকিব ইনজুরিতে পড়ায় একই অজুহাতে বাংলাদেশ অধিনায়ককে নিয়েও হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা।

সাকিবের বিরুদ্ধে ফেসবুকে নেতিবাচক আলোচনায় বিরক্তি প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী। সাকিবের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি নেতিবাচক আলোচনারও সমালোচনা করেছেন ম্যাশ।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাশরাফী লিখেছেন, ‘সাকিবের ইনজুরি ছিল, তাই আজ খেলতে পারেনি। দোয়া করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু অনেকেই দেখলাম লিখছে বা বলছে, তার যেহেতু ইনজুরি, তাহলে কী সে খেলবে নাকি বসে থাকবে! আবার অনেকে লিখছেন, তার যেহেতু ইনজুরি, তাহলে দল থেকে বের করে দেওয়া উচিত…’

তিনি আরও লিখেছেন, ‘এটা কি কোনো কথা হলো? এ কী অসুস্থতা...! এ কোন প্রজন্মকে দেখছি আমরা, কোন চিন্তা নিয়ে তারা বড় হচ্ছে? মনে এত হিংসার চাষ করে তারা নিজেদের জীবনেই বা কী অর্জন করবে...!’ সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, ‘এটা কি কোনো একজনের দল নাকি আমাদের দেশের দল? শুধু সাকিব নয়, ওরা সবাই আমাদের দেশের প্রতিনিধি। আমাদের বিশ্বকাপ স্বপ্নের ধারক-বাহক ওরা ১৫ জন। কারও প্রিয় ক্রিকেটার থাকবে না, কারও প্রিয় ক্রিকেটার হয়তো প্রত্যাশামতো পারফর্ম করবে না। কিন্তু দলটা তো আমাদের সবার। এটাই মনে রাখা উচিত। তাছাড়া বিশ্বকাপে দলের পাশে থাকা আর ওদেরকে বিশ্বাস জোগানো এখন সবচেয়ে জরুরি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার পানিতে যে ১০ ভুল কখনো করবেন না

৩ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে কুমিল্লা নগরী

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন কমিটি

যুবদল নেতা রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা

‘ইনকিলাব কালচারাল ট্রাস্ট’ গঠনে চার দফা প্রস্তাব শহীদ ওসমান হাদি ফাউন্ডেশনের

প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবি

ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঢাবির দুই ছাত্রী হলের জলাবদ্ধতা নিরসন, দুর্যোগ মোকাবিলায় ৭ সদস্যের কমিটি গঠন

স্বাধীনতার ৫৭ বছরেও পাকা হয়নি ভরিপাশা-তালতলী সড়ক

চট্টগ্রামে বন্যায় সাপের কামড়ে আহত ৭৫

১০

চট্টগ্রামে নামছে বন্যার পানি, ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র

১১

এনসিসি ব্যাংক ও আকিজ রিসোর্স গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১২

ঢাবির খেলার মাঠে জলাবদ্ধতার প্রতিবাদে দেশীয় মাছ অবমুক্ত করবে ডাকসু

১৩

সীতাকুণ্ডে জলাবদ্ধতার প্রতিবাদে কারখানার সড়ক অবরোধ

১৪

সেমিফাইনালে কখনোই হারেনি আর্জেন্টিনা, এবার কী হবে

১৫

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে প্রশিকা, দ্রুত আবেদন করুন

১৬

চট্টগ্রাম নগরীতে কমেছে জলাবদ্ধতা, স্বাভাবিক ছন্দে ফিরছে নগরজীবন

১৭

সিএনএনের প্রতিবেদন / ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা

১৮

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি মোহনপুর-তালতলা রাস্তায়

১৯

আগামী এক বছরে ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

২০
X