বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে ৪২৯ রানের পাহাড়সম টার্গেট দিল প্রোটিয়ারা

বিশ্বকাপের দ্রুততম সেঞ্চরিয়ান অ্যাইডেন মার্করাম। ছবি : সংগৃহীত
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চরিয়ান অ্যাইডেন মার্করাম। ছবি : সংগৃহীত

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে রানের বন্যা হবে এমন আভাস প্রস্ততি ম্যাচের সময়ই পাওয়া গিয়েছিল। আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ব্যাটিংয়েও তেমনটায় দেখা যায়। তবে সবকিছুকে ছড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং তাণ্ডবে। শ্রীলঙ্কান বোলারদের তুলোধুনা করে ৪২৮ রানের পাহাড়সম লক্ষ্যমাত্রা দিয়েছে প্রোটিয়ারা।

শনিবার (৭ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেট ৪২২ রানের বিশাল সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। তিন সেঞ্চুরিয়ান ডি কক ১০০, ডুসেন ১০৮ এবং মার্করাম রান ১০৬ রান করেন।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে অধিনায়ক টেম্বা বাভুমা ছাড়া বাকি ব্যাটারা চার-ছক্কার ফুলঝুড়ি ছুটায় পাথিরানা-মাধুশাঙ্কাদের ওপর। কুইন্টন ডি কক, রাসি ভ্যান ডার ডুসেন ও অ্যাইডেন মার্করাম তিন ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। ১০ রানের মধ্যে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মাধুশাঙ্কা। এরপর দ্বিতীয় জুটিতে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন ডুসেন-ডি কক। পাথিরানাকে চার মেরে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে নেন ডি কক। শতরানের পরের বলেই বেবি মালিঙ্গাকে স্টেডিয়াম ছাড়া করতে গিয়ে ধনঞ্জয়া ডি সিলভার হাতে তালুবদ্ধ হন প্রেটিয়া ওপেনার।

ডি কক আউট হওয়ার পর মারকামকে নিয়ে রানের চাকা সচল রাখেন ডুসেন। ১০৩ বলে তিনিও তুলে নেন সেঞ্চুরি। শতকের পর রানের চাকা আরও বাড়াতে গিয়ে ওয়েল্লাগেকে উইকেট বিলিয়ে আসেন ডুসেন। ক্রিজে নেমে তাণ্ডব চালান মার্করাম ও ক্লাসেন। ৩৬ বলে ৭৮ রানের জুটি গড়ে ৩ ছক্কা ও ১ চারে ৩২ রানে আউট হন ক্লাসেন।

শেষ ১০ ওভারে লঙ্কান বোলারদের ওপর তাণ্ডব চালান মার্করাম ও মিলার। এমন বড় স্কোরের দিনে বিশ্বকাপের রেকর্ডবুকে নিজের নাম তুলেছেন মার্করাম। বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন এই প্রোটিয়া ব্যাটার। ৪৯ বলে পৌঁছে গিয়েছেন সেঞ্চুরির মাইলফলকে। সেঞ্চুরির পর অবশ্য ইনিংস বড় করা হয়নি মার্করামের। ৫৩ বলে ১০৬ রান করে দিলশান মাদুশাঙ্কার বলে আউট হয়েছেন তিনি। এছাড়া মাত্র ২১ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন মিলার। শেষ ১০ ওভারে ১৩৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। লঙ্কানদের পক্ষে দিলশান মাদুশঙ্কা ৮৬ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X