শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০২:১৩ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিল্ডিংয়ে ভারত

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

প্রথাগত সব নীতির পরিবর্তন নিয়েই হচ্ছে এবারের বিশ্বকাপ আসর। বিশ্বকাপের পর্দা ওঠার তিন দিন পেরিয়ে গেলেও আজই প্রথম মাঠে নামছে স্বাগতিক ভারত। সাধারণত উদ্বোধনী ম্যাচেই দেখা যায় স্বাগতিক দলকে, অথচ এবার ভারত যখন মাঠে নামছে ততক্ষণে চার-চারটা ম্যাচ হয়ে গেছে! অবশেষে বিশ্বকাপের পঞ্চম ম্যাচে দুপুর ২.৩০মিনিটে মাঠে নামছে ভারত। চেন্নাইয়ের ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে ভারত।

রোববার (৮ অক্টোবর) মূল ম্যাচের আগে দুপুর ২টায় চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে টসের জন্য মুখোমুখি হন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও ভারতের রোহিত শর্মা। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স।

এই বিশ্বকাপ মিশনে নিজেদের প্রথম ম্যাচে ভারতীয় শিবিরে বড় ধাক্কা-শুভমান গিলকে না পাওয়া। ডেঙ্গু আক্রান্ত হওয়ায় এই ওপেনারকে প্রথম ম্যাচে পাচ্ছে না। তবে দ্বিতীয় ম্যাচে একাদশে ফিরতে পারেন এই তরুণ।

গিল ছাড়া বাকি সব জায়গায় নিজেদের সেরা ক্রিকেটারদেরই পেয়েছে স্বাগতিকরা। গিল না থাকায় ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হবেন ইশান কিষাণ। তিনে বিরাট কোহলি। মিডল অর্ডারে থাকবেন শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া। উইকেটে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পাওয়ায় একাদশে দুই বিশেষজ্ঞ স্পিনার-রবিচন্দ্রন অশ্বিন ও কুলদ্বীপ যাদব। তাদের সঙ্গে আছেন রবীন্দ্র জাদেজাও। আর পেস বিভাগে জাসপ্রীত বুমরাহর সঙ্গী মোহাম্মদ সিরাজ।

অন্যদিকে অজিরা তাদের সেরা একাদশ নিয়েই মাঠে নামছে। চোট থাকলেও একাদশে রয়েছেন স্পিনার অ্যাডাম জাম্পা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ ল্যাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ক্যামেরুন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ কে?

বিশ্বকাপে ব্রাজিল-জার্মানির পর যে রেকর্ড গড়ল ফ্রান্স

বিশ্বকাপে প্রথমবার দুই ফুটবলারের ৮ গোল, মেসি-এমবাপ্পের অনন্য রেকর্ড

৩৪ ম্যাচ পর যে স্বাদ পেল মরক্কো

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

মরক্কোর হৃদয় ভেঙে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২–০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

গোল করে ফ্রান্সকে এগিয়ে দিয়ে খলনায়ক থেকে নায়কের ভূমিকায় এমবাপ্পে

১০

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

১১

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

১২

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

১৩

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

১৪

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

১৫

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

১৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

১৭

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

১৮

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

১৯

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

২০
X