স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৩, ০২:০৪ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লিতে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

ভারত-আফগানিস্তান ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
ভারত-আফগানিস্তান ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।

বুধবার (১১ অক্টোবর) দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।

দিল্লির ব্যাটিং স্বর্গে ভারতের ব্যাটিং লাইন জ্বলে ওঠার সম্ভাবনাই বেশি। আজও ডেঙ্গু আক্রান্ত ওপেনার শুভমান গিলকে পাচ্ছে না ভারত। তার জায়গায় রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামবেন ইশান কিশান। ব্যাটিংয়ের চেয়ে বোলিং নিয়ে স্বস্তিতে রয়েছে স্বাগতিকরা। দিল্লির উইকেট ও কন্ডিশন বিবেচনায় রোহিতদের একাদশে একটি পরিবর্তন এনেছে ভারত শিবির। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো বল করা স্পিনার রবিচন্দ্র অশ্বিনের জায়গায় একাদশে ঢুকেছেন শার্দুল ঠাকুর।

বাংলাদেশের বিপক্ষে নামা একাদশ নিয়েই ভারতের বিপক্ষে খেলতে নামবে আফগানিস্তান। লেগস্পিনার রশিদ খানকে ঘিরেই মূল পরিকল্পনা আফগানদের।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মাদ সিরাজ ও কুলদীপ যাদব।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিবউর রহমান, নাভিন-উল-হক, ফজল হক ফারুকি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাজিল ম্যাচের আগে যা বললেন নরওয়ে কোচ

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫ নেতার পদত্যাগ

৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

‘থামাতে হলে আমাকে মেরেই ফেলুন’, মমতার কড়া হুঁশিয়ারি

খামেনির মহাপ্রয়াণ মুসলিম উম্মাহর ঐক্যের মূল শক্তি: পেজেশকিয়ান

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক তরুণ গ্রেপ্তার

১০

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

১১

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

১২

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

১৩

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

১৪

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

১৫

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

১৬

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

১৭

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

১৮

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১৯

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

২০
X