মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

রাচিনের বিদায়ের পর সাবধানী নিউজিল্যান্ড

কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত
কেন উইলিয়ামসন। ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ২৪৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যাটিং ব্যর্থতার পরও মুশফিকুর রহিমের ফিফটিতে ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে টাইগাররা। মাঝারি পুঁজির জবাব দিতে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রকে হারানোর পর সাবধানী ব্যাটিং করছে নিউজিল্যান্ড।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথম ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ।

২৪৬ রানের জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় নিউজিল্যান্ড। ১২ রানের মাথায় আগের দুই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা রবীন্দ্রকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। রাচিনকে হারানোর পর উইকেটে মাটি কামড়িয়ে রান করতে থাকেন ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে কিউইরা।

এর আগে টস হেরে ইনিংস উদ্বোধন করতে এসে শূন্য রানে আউট হন লিটন কুমার দাস। দলীয় ৪০ রানে ব্যক্তিগত ১৬ রানে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৫৬ রানের মাথায় জোড়া উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন মিরাজ। ব্যাক্তিগত ৭ রানে আউট হন ইনফর্ম শান্ত।

৫৬ রানে চার উইকেট হারানো বাংলাদেশকে টেনে তুলেন অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। পঞ্চম জুটিতে ৯৬ রান সংগ্রহ করে টাইগারদের বড় সংগ্রহের পথে রাখেন তারা। কিন্তু লকি ফার্গুসনকে ছক্কা হাঁকাতে গিয়ে ৪০ রানে কাটা পড়েন টাইগার অধিনায়ক। সাকিবের বিদায়ের পর ৪৮তম ফিফটি পূরণ করে ৬৬ রানে বোল্ড হন মুশফিক। মাত্র ১৩ রানে তাওহিদ হৃদয় আউট হলে ২০০ রানের নিচে অলআউট হওয়ার শঙ্কা জাগে টাইগার শিবিরে। তবে শেষ দিকে পেসার তাসকিনের ১৭ এবং মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৪১ রানে ইনিংসে ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন। এ ছাড়া ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি দুটি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অমিত

বরিশালে সাংগঠনিক সভায় একাধিক নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু

দোকানে আটকে রেখে মানসিক ভারসাম্যহীন নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই

ব্রাজিল ও ইতালির ইতিহাস বলছে, এবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা

শেখ হাসিনা ফিরলে জেলে যেতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাজিলের খেলা আবার কবে-কখন, প্রতিপক্ষ কে?

নেশার টাকার জন্য নির্যাতন, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

সাবস্টেশনে পানি ওঠায় কুয়েত মৈত্রী ও ফজিলাতুন্নেছা হলে বিদ্যুৎ সংযোগে বিলম্ব

১০

উজানের ঢলে ফুলছে পদ্মা, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ পানি

১১

বান্দরবানে কমছে বন্যার পানি

১২

ক্যাম্পাসে জলাবদ্ধতা / ডিএসসিসি প্রশাসকের কাছে স্থায়ী সমাধানের দাবি ঢাবি ছাত্রদলের

১৩

বিশ্বকাপ জয়ের সেরা দাবিদারের নাম ঘোষণা করলেন গোল্ডেন বল জয়ী কিংবদন্তি

১৪

টানা বর্ষণে হাতিয়ায় কৃষি খাতে ২০ কোটি টাকার লোকসানের আশঙ্কা

১৫

চাচাতো ভাইয়ের হামলায় প্রাণ গেল যুবকের

১৬

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

১৭

ময়মনসিংহ-নেত্রকোনা সীমান্তে আকস্মিক বন্যার শঙ্কা

১৮

আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কতটুকু, যা বলছে সুপারকম্পিউটার

১৯

গাজায় ১ বিলিয়ন ডলারের সহায়তা তহবিল দেবে ইইউ

২০
X