কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪০ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০২:৪৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে সাকিব আল হাসান

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষ করার আগেই মাঠ ছেড়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সময় পায়ে ক্র্যাম্প (মাংসপেশীতে টান) করতে দেখা যায় সাকিবকে। সেই সমস্যাই প্রকট হয়েছিল কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে এবার জানা গেল স্ক্যান করতে হাসপাতালে গেছেন সাকিব। ম্যাচ শেষে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাকিব না থাকায় ম্যাচ শেষে প্রেজেন্টেশনে আসেন শান্ত। সাকিবের স্ক্যানের ব্যাপারটা জানিয়ে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক জানান, ‘স্ক্যান করতে হাসপাতালে গেছেন সাকিব। রিপোর্ট আসার পর তার পরবর্তী অবস্থা জানা যাবে।’

সাকিবের অনুপস্থিতিতে দলের আরেকটি হারের ব্যাখাও স্বাভাবিকভাবে শান্ত দিয়েছেন। ব্যাটিং ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি জানান, ‘আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ভালো শুরুও করতে পারিনি।’

নিজের ব্যাটিং ইনিংস চলাকালেই মাসল ক্র্যাম্প (মাংসপেশীতে টান) পড়েছিল তার। এরপরেই মূলত ম্যাচের গতি পরিবর্তন করতে আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে চেয়েছিলেন সাকিব। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটাকে লম্বা করতে পারেননি। এর আগে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বোনের গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার

৩ গোলে এগিয়ে গেল যুক্তরাষ্ট্র

শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে : শিক্ষামন্ত্রী

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শাকিরার সঙ্গে ছবি তুলতে লাইভ ছেড়ে ছুটলেন সাংবাদিক

সরকারকে সময় দিন : গয়েশ্বর রায়

মারা গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ব্রিতো

ইরানের বিশ্বকাপ দলের অনুশীলন ভেন্যুর কাছে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে শঙ্কা!

১০

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত, যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তি ‘খুব কাছাকাছি’

১১

আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

১২

স্বাস্থ্য খাতে জিয়াউর রহমানের পদক্ষেপের সুফল পাচ্ছে জনগণ : ডা. রফিকুল 

১৩

কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূঁইয়ার

১৪

ভিসা নাকচ, তাই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারছেন না এই তারকা

১৫

ঐতিহাসিক ড্রয়ে কানাডার বিশ্বকাপ মিশন শুরু

১৬

বিএনপি জন্ম থেকেই সাংবাদিকবান্ধব দল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

ইনজুরিতে আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তাগলিয়াফিকো

১৮

যুক্তরাজ্যে বর্ণাঢ্য সংবর্ধনা পেল বাংলাদেশ নারী দল

১৯

লুকিচের গোলে নিজেদের মাঠে পিছিয়ে কানাডা

২০
X