স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের কাছে ধরাশায়ী বিশ্বচ্যাম্পিয়নরা

ইংলিশদের হারিয়ে রশিদ খানের উল্লাস। ছবি: সংগৃহীত
ইংলিশদের হারিয়ে রশিদ খানের উল্লাস। ছবি: সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বড় অঘটনের শিকার হয়েছে ডিফেন্ডিং চ্যাস্পিয়ন ইংল্যান্ড। দুর্বল প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে গত আসরের শিরোপাধারীরা।

রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট ছুড়ে দেয় আফগানিস্তান। জবাব দিতে ২১৫ রানে গুটিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আফগানিস্তানের ২৮৪ রানের জবাবে ব্যক্তিগত দুই রানে ফেরেন ওপেনার জনি বেয়ারেস্টো। ৩১ রানের জুটি গড়ে ১১ রানে মুজিবের বলে বোল্ড আউট হন জো রুট। দলীয় ৬৮ রানে আরেক ওপেনার ডেভিড মালানও ৩২ রানে নবীর বলে সাজঘরে ফিরে যান। ৯১ রানের মাথায় অধিনায়ক বাটলারকে বোল্ড করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আফগানিস্তান।

দলীয় ১১৭ রানে অলরাউন্ডার লিভিংস্টোনকে লেগ বিফোরে ফেরান রশিদ খান। হ্যারি ব্রুককে সঙ্গ দিতে পারেননি স্যাম কারান ও ক্রিস ওকস। একপ্রান্ত আগলে রাখা ব্রুককে ৬৬ রানে ফিরিয়ে আফগানদের জয় নিশ্চিত করেন আফগান স্পিনার মুজিব। ব্যাটারদের ব্যর্থতায় ৫৭ বল বাকি থাকতেই ২১৫ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। আফগানদের পক্ষে মুজিব উর রেহমান ও রশিদ খান সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

এর আগে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের উদ্বোধনী জুটিতে মাত্র ১৩ ওভারে স্কোর বোর্ডে একশো রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। তাদের ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে আগাচ্ছিল আফগানরা। কিন্তু ইংলিশ স্পিনারদের ভেল্কিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান ব্যাটিং লাইনআপ। বিনা উইকেটে ১১৪ থেকে ১৫২-তে পৌঁছাতে চার উইকেট হারায় আফগানিস্তান।

ইব্রাহিম জাদরানকে ২৪ রানে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন লেগস্পিনার আদিল রশিদ। ১২২ রানের মাথায় ৫৭ বলে ৮০ ক্যামিও খেলে বিদায় নেন মারকুটে ওপেনার গুরবাজ। অলরাউন্ডার ওমারজাইকে ১৯ রানে ফেরান আরেক লেগি লিভিংস্টোন। আফগান অধিনায়ক শাহিদি ৩৬ বলে ১৪ রানে বোল্ড হন রুটের বলে। ১৯০ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হন অলরাউন্ডার মোহাম্মদ নবী। ইকরাম আলি খিল একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে ৫৮ রানে ফেরেন। এছাড়া মুজিব ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। আদিল রশিদ সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

১২

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১৫

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৬

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৯

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

২০
X