স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তান আমাদের উড়িয়ে দিয়েছে : বাটলার

ইংলিশ অধিনায়ক জস বাটলার। ছবি : সংগৃহীত
ইংলিশ অধিনায়ক জস বাটলার। ছবি : সংগৃহীত

২০২৩ ভারত বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আফগানিস্তানের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করেছে ইংলিশরা। দিল্লিতে ৬৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে জস বাটলারের দল। আর তাইতো নিজেদের ব্যর্থতার পাশাপাশি আফগানরা তাদের উড়িয়ে দিয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন ইংলিশ অধিনায়ক।

বিশ্বকাপে তিন ম্যাচ খেলে দ্বিতীয়বার পরাজয়ের স্বাদ পেল ইংল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে হারের পর বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছিল ইংলিশরা। তবে তৃতীয় ম্যাচে এসে আবারও হারল গতবারের শিরোপাধারীরা। আর এই হারে চলমান বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হলো জস বাটলার বাহিনী।

দিল্লিতে আফগানদের কাছে এমন হারে ভেঙে পড়েছেন ইংলিশ অধিনায়ক বাটলার। তাইতো ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চ ও সংবাদ সম্মেলনে বিধ্বস্ত অবস্থায় হাজির হন তিনি। বাটলার জানিয়েছেন, ‘আফগানিস্তানের কাছে হার অবশ্যই বিশাল একটা ধাক্কা। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম তিন ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল আমাদের। আমি প্রচণ্ড হতাশ। আমরা দারুণ পারফর্ম করার জন্য এসেছিলাম।’

আফগানিস্তানকে প্রশংসায় ভাসিয়ে ইংলিশ অধিনায়ক বলেন, ‘তারা (আফগানিস্তান) আমাদের উড়িয়ে দিয়েছে। জয়টা তাদেরই প্রাপ্য। আমরা সব সময় ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলতে চেয়েছি। তবে সেটা করতে পারেনি। আফগান স্পিনাররা আমাদের ওপর ভালো চাপ তৈরি করেছে। তাছাড়া আমরা যেমন ভেবেছিলাম উইকেট তেমন আচরণ করেনি। শিশির যেমন থাকবে ভেবেছিলাম তেমন থাকেনি।’

বিশ্বকাপের গ্রুপ পর্বে আরও ৬টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী ২১ আগস্ট পরবর্তী ম্যাচে আসরে দুর্দান্ত শুরু করা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মাঠে নামবে ইংলিশরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১০

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১১

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১২

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৩

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৪

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৫

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৬

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৭

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৮

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৯

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

২০
X