স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ০৬:৫৭ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে বিশ্বকাপে জয়ের মুখ দেখল লঙ্কানরা

শ্রীলঙ্কার জয়ের নায়ক সাদিরা সামারাবিক্রমা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার জয়ের নায়ক সাদিরা সামারাবিক্রমা। ছবি : সংগৃহীত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেয়েছে ১৯৯৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া নেদারল্যান্ডসকে ৫ উইকেটে হারিয়ে চলতি আসরে প্রথম জয় তুলে নিয়েছে লঙ্কানরা।

শনিবার (২১ অক্টোবর) লখনৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে ৪৯.৪ ওভারে ২৬২ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। জবাবে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে নেয় লঙ্কানরা। সাদিরা সামারাবিক্রমা ৯১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ডাচদের ২৬৩ রানের জবাবে ১৮ রানে কুশাল পেরেরাকে হারায় শ্রীলঙ্কা। ৫২ রানের মাথায় ব্যাক্তিগত ১১ রানে আউট হন অধিনায়ক কুশাল মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার পর লঙ্কানদেরও হারিয়ে ডাচ রুপকথার স্বপ্ন দেখতে শুরু করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ান ওপেনার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা। নিজের ১১তম ফিফটি পূরণ করে ৫৪ রানে ফিরে যান লঙ্কান ওপেনার। চতুর্থ উইকেট জুটিতে ৭৭ রান সংগ্রহ করে দলকে জয়ের পথে রাখেন সাদিরা ও আশালঙ্কা।

১৮১ রানের মাথায় ৪৪ রান করা লঙ্কান ব্যাটারকে ফিরিয়ে তৃতীয়বারের মতো আঘাত হানেন আরিয়ান দত্ত। ধনাঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ৭৭ রানের জুট গড়েন সামারাবিক্রমা। ৬ রান বাকি থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন লঙ্কান অলরাউন্ডার। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে শ্রীলঙ্কাকে বিশ্বকাপে প্রথম জয় নিশ্চিত করেন সামারাবিক্রমা। ষষ্ঠ ফিফটি তুলে ৯১ রানে অপরাজিত থাকেন এই লঙ্কান টপ অর্ডার ব্যাটার।

এর আগে প্রথম ব্যাটিংয়ে নেমে ৭১ রানের মধ্যে ৫ ব্যাটারকে হারায় নেদারল্যান্ডস। ৯১ রানের মাথায় দক্ষিণ আফ্রিকাকে হারানোর নায়ক দলপতি এডওয়ার্ডসকে হারায় ডাচরা। ১৬ রানে সাজঘরে ফেরেন ডাচ তারকা। দলের এমন বিপর্যয়ে ত্রাণকর্তা হয়ে আসেন লোগান ফন বিক ও এঙ্গেলব্রেখট। সপ্তম উইকেট জুটিতে ১৩০ রানের বিশাল জুটি গড়ে ২৬২ তে পৌঁছিয়ে দেয় ডাচদের। ৭০ রানে ফেরেন মাদুশঙ্কার বলে বোল্ড হয়ে ফেরেন এঙ্গেলব্রেখট। লোগান ফন বিক ৫৯ রানে রাজিথার শিকার পরিণত হন। শ্রীলঙ্কার হয়ে চারটি করে উইকেট নিয়েছেন রাজিথা এবং মাদুশঙ্কা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X