বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩, ১২:৫৫ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৭:৪০ এএম
অনলাইন সংস্করণ

সাকিবকে টপকে মাহমুদউল্লাহর রেকর্ড

সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৮৩ রানের লক্ষ্যমাত্রার জবাবে চরম ব্যাটিং বিপর্যয় পড়ে বাংলাদেশ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চলতি বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর তিন অঙ্কের এই ম্যাজিক ফিগার দিয়েই অধিনায়ক সাকিব আল হাসানকে টপকে বিশ্ব মঞ্চে টাইগারদের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন সাইলেন্ট কিলার রিয়াদ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেরে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন রিয়াদ। এই সেঞ্চুরি সুবাদে সাকিবকে পেছনে ফেলে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি রেকর্ড গড়লেন টাইগার অলরাউন্ডার রিয়াদ।

১৯৯৯ বিশ্বকাপ আসরে অভিষেক হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর পেরিয়ে যায় দীর্ঘ ষোল বছর। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছিলেন মাহমুদুল্লাহ। সেই আসরে দুটি সেঞ্চুরি করেছিলেন টাইগার অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও দুটি সেঞ্চুরিতে মাহমুদুল্লাহকে ছুয়েছিলেন। তবে এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনবদ্য এক সেঞ্চুরি তুলে টপকে যান বিশ্বসেরা অলরাউন্ডারকে। সেই সঙ্গে বিশ্ব আসরে প্রথম বাংলাদেশি হিসেবে তিন শতকের কৃতিত্ব গড়েন রিয়াদ।

মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। ইনিংসটিতে ১০টি চারের সঙ্গে ৩টি ছক্কার মার মারেন টাইগার অলরাউন্ডার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X