মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মুশফিককের এটি শেষ বিশ্বকাপ মনে করেন না হাথুরুসিংহে  

সাকিব ও মুশফিককে পরবর্তী বিশ্বকাপেও চান হাথুরুসিংহে।  ছবি: সংগৃহীত
সাকিব ও মুশফিককে পরবর্তী বিশ্বকাপেও চান হাথুরুসিংহে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোকে একাধিকবার সাকিব আল হাসান বলেছেন যে চলতি ২০২৩ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ক্রিকেটের সাথে থাকা সবারই ধারণা, সাকিবের কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা মুশফিকুর রহিমও ভারত বিশ্বকাপেই বৈশ্বিক এই আসরে নিজের শেষটুকু দিয়ে দিয়ে দিয়েছেন। তবে সাকিব-মুশফিকের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিলেন সম্পূর্ণ ভিন্ন মত। বাংলাদেশ প্রধান কোচ মনে করেন, ফিটনেস আর ফর্ম বিবেচনায় সাকিব-মুশফিকের এটি শেষ বিশ্বকাপ কি না সেই নিয়ে মন্তব্য করা উচিত হবে না।

অস্ট্রেলিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে হাথুরুসিংহে বলেন, 'তাদের জার্নিটা দারুণ ছিল। একজন ক্রিকেটারের জন্যে এতগুলো বিশ্বকাপ খেলাটা বিশেষ কিছু। সত্যি বলতে আমি জানি না তারা তাদের শেষ বিশ্বকাপ খেলছে কিনা।'

'তারা এখনও দারুণ ফিট, এখনও পারফর্ম করছে। এই সিদ্ধান্ত নেয়াটা তাদের প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এমন মন্তব্য করতে পারব না যে এটা তাদের শেষ বিশ্বকাপ। মুশফিক এবং সাকিব পাঁচটি বিশ্বকাপ খেলেছে।’-আরো যোগ করেন প্রধান কোচ।

সাকিব, মুশফিকের যে এখনই ক্রিকেটকে বিদায় জানানো উচিত নয়, হাথুরুর কথায় ফুটে উঠেছে সেটাই, ‘সত্যি বলতে কী, তারা এখনো খুব ফিট আছে। তারা পারফর্মও করছে। তবে যার যার সিদ্ধান্ত সে সে নেবে...বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তারা সেরা। তারা যদি অবসরের সিদ্ধান্ত নেয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটে ব্যাটন পরিবর্তনের মতো ব্যাপার হবে।’

সাকিব ও মুশফিক তাঁদের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ খেলছেন। মাহমুদউল্লাহর এটি চতুর্থ বিশ্বকাপ। যেকোনো ক্রিকেটারের জন্যই এটাকে বিশাল ব্যাপার মনে করেন হাথুরু, ‘একজন ক্রিকেটারের চারটি বিশ্বকাপ খেলাটা দারুণ ব্যাপার। অনন্য একটি ব্যাপার। চারটি বিশ্বকাপ খেলা—একজন তো পাঁচটি খেলছে, তাই না? মুশফিক ও সাকিব পাঁচটি খেলছে। এটা অসাধারণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১০

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১১

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

১২

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১৩

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১৪

ব্রাজিলের জালে জাপানের গোল

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৬

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৭

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৮

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৯

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

২০
X