স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসের ছুটিতে লিটন, টেস্ট অধিনায়ক শান্ত

নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত । ছবি : সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের শেষ দিকে ইনজুরিতে পড়েন বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এক মাসের ছুটি নিয়েছেন সহঅধিনায়ক লিটন কুমার দাস। অধিনায়কও সহঅধিনায়কের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের সিরিজে অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।

শনিবার (১৮ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে শান্তকে অধিনায়ক করার কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘লিটন দাস এক মাসের ছুটি চেয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবে না। সে নিজের পরিবারকে সময় দিতে চাচ্ছে। এই একটা মাস সে নিবিড়ভাবে পরিবারকে সময় দিতে চায়। আমরা বলেছি, ঠিক আছে। কারণ আমরা যদি বলি, ‘তোমার খেলতে হবে’। কোনো ক্রিকেটারকে তো জোর করে খেলানো যাবে না। তবু প্রথম টেস্টটা খেলার কথা বলেছিলাম। সে বলেছে, ‘আমি সদ্যজাত শিশুর সঙ্গে, স্ত্রীর সঙ্গে থাকার জন্য এক মাস সময় চাই। তাই আজকেই সিদ্ধান্ত হয়েছে, আমরা তাকে ছুটি দিয়ে দেব।’

লিটন দাস না থাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল শান্ত। বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করার কথা জানিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘সামনের দুটি টেস্টে শান্ত অধিনায়ক।’

আগামী ২৮ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামেবে বাংলাদেশ। আর ৬ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১০

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১২

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আটক

১৪

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

১৬

বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

১৭

ইউজিসির অনুমোদন না পাওয়ায় বেসিক সায়েন্সে পিছিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়

১৮

কমলো ফার্নেস অয়েলের দাম

১৯

কান্নার শব্দ শুনে হাসপাতালের ডাস্টবিনে মিলল নবজাতক

২০
X