শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০১:১২ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ফোন করে বাংলাদেশ দলকে সাকিবের বার্তা

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপ চলাকালে শ্রীলঙ্কার বিপক্ষে ইনজুরিতে পড়েন সাকিব আল হাসান। প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ মিস করেন বাংলাদেশ অধিনায়ক। বাঁ হাতের আঙুলের চোটের কারণে আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে নিজে না থাকলেও ফোন করে বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছেন সাকিব।

সোমবার (২৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘সাকিব ভাইকে অবশ্যই আমরা মিস করব। আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই মিস করবে। দলের ব্যাপারে গতকাল রাতে কথা হয়েছে। তিনি ফোন করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন।’

শান্ত আরও বলেন, ‘বাংলাদেশ দলের পাশাপাশি সব খেলোয়াড়দেরও শুভকামনা জানিয়েছেন সাকিব ভাই। যেন ক্রিকেটাররা ভালো করে। আমরা যে জিনিসটা করতে পারি, ওটাই যেন আমরা ম্যাচে করি।’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের থেকে মনোনয়ন পেয়েছেন সাকিব। নিজের জন্মস্থান মাগুরা-১ আসন থেকে ভোটের লড়াইয়ে নামবেন টাইগার অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ার ইস্পাতের আয়োজনে বুয়েটে প্রীতি ফুটবল ম্যাচ

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

১০

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১১

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১২

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১৩

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৪

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৫

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৬

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৭

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৮

নতুন ভিসানীতির অনুমোদন

১৯

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

২০
X