স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ০৪:১০ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি আর বেশি দিন নাই’

নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন । ছবি : সংগৃহীত

২০২১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগেই জানিয়ে ছিলেন বিসিবির সভাপতির পদে আর থাকতে চান না নাজমুল হাসান পাপন। আর এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে একই আভাস দিয়েছেন তিনি।

আজ (সোমবার) দুপুরে নিজ বাসায় বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসেন নাজমুল হাসান পাপন। লম্বা সময় ধরে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন দুজন। এরপর গণমাধ্যমের মুখোমুখি তামিমের সঙ্গে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন বোর্ড সভাপতি। বিসিবির দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে রাখলেন তিনি।

সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘এই টার্ম (মেয়াদ) তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান (পরিকল্পনা) হচ্ছে, আর একটা বছর আছে এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে (জাতীয় দল) ঠিক করে যাব। সেটা ঠিক হবে কিনা আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।’

বোর্ড সভাপতি হিসেবে শেষ সময় কঠোর হওয়ার আভাসও দিয়েছেন তিনি। বোর্ড সভাপতি বলেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন (সিদ্ধান্ত) নিব এসবের মধ্যে আমি নাই।’ নাজমুল হাসান পাপন, এক বছরের কথা বললেও আসলে বর্তমান কমিটির মেয়াদ রয়েছে আরও দুই বছর। ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয় বিসিবির সর্বশেষ কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। সেই হিসেবে পরেরটি হওয়ার কথা ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বরে।

২০১২ সালে আ হ ম মুস্তাফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা-আইসিসির সভাপতি হলে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বিসিবি সভাপতির দায়িত্ব পান নাজুমল হাসান পাপন। পরের বছর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। পরে ২০১৭ ও ২০২১ সালের নির্বাচনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে সভাপতির দায়িত্ব পান। ২০২১ সালের নির্বাচনের আগেও তিনি বেশ কয়েকবার বলেছেন, সভাপতির দায়িত্বে আর থাকতে চান না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

তাঁতী দলের নেতা বহিষ্কার

বাংলাদেশের বাউল ঐতিহ্য তুলে ধরতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক উৎসব

হাসপাতালে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর ওপর হামলা

মিসরের বিপক্ষে মেসির খেলা নিয়ে বার্তা স্কালোনির

সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

তারা বেঁচে আছে

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা উচিত: ট্রাম্প

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মানারাত ইউনিভার্সিটি উপচার্যের সৌজন্য সাক্ষাৎ

১০

নন্দনে নন্দিত হলো জীবনের ‘সম্পর্ক’

১১

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত / ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন

১২

সাতক্ষীরার কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ কতটা সত্য?

১৩

বরিশালে আব্দুল আজিজ নির্যাতন মামলা: লিটু-আবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

১৪

এনসিপির সমাবেশে বিস্ফোরণ, সংসদে আখতারের ক্ষোভ

১৫

খামেনির জানাজার মধ্যেই ইরানকে ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি

১৬

আশরাফ হাকিমির গতি ও পায়ের জাদু মুগ্ধ করেছে বিশ্বকে

১৭

কোন বিভাগে মসজিদ সংখ্যা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন

১৮

কাপ্তাই-চট্টগ্রাম সড়কে পাহাড়ধস, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৯

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

২০
X