শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সিকান্দার রাজার অভিনব কীর্তি

সিকান্দার রাজা । ছবি : সংগৃহীত
সিকান্দার রাজা । ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুর্লভ এক দুর্লভ কীর্তি গড়লেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তিনি যে কীর্তি গড়লেন তা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র এক জনের আছে। ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একই ম্যাচে অর্ধশতক ও হ্যাটট্রিকের দেখা পেয়েছেন এই ক্রিকেটার। সেইসাথে ইতিহাস গড়া জয়ও পেল তার দল।

সোমবার (২৭ নভেম্বর) রুয়ান্ডার বিপক্ষে এমন কীর্তি গড়েন সিকান্দার রাজা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের চূড়ান্ত বাছাইপর্বে দেশটির মুখোমুখি হয় জিম্বাবুয়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দেশটির অবস্থান ৬২তম স্থানে।

আগের দিন উগান্ডার বিপক্ষে হোচট খেলেও আজ আর কোন ভুল করেনি জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজার এমন কীর্তির দিনে বড় জয় পেয়েছে তার দল। ১৪৪ রানে হারিয়েছে তারা রুয়ান্ডাকে। যা জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বড় জয়।

এদিন সিকান্দার রাজা ব্যাট হাতে খেলেন ৩৬ বলে ৫৮ রানের সুন্দর এক ইনিংস। ফিফটির দেখা পান মারুমানিও, করেন ৩১ বলে ৫০ রান। ২১ বলে ৪৪ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। জিম্বাবুয়ে পায় ৪ উইকেটে ২১৫ রানের সংগ্রহ। জবাবে রুয়ান্ডা করে ১৮.৪ ওভারে ৭১ রান। বল হাতে ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নেন রাজা।

রাজার আগে এক ম্যাচে হ্যাটট্রিক ও ফিফটির রেকর্ড কেবল ছিল নামিবিয়ার জেজে স্মিটের। ২০২২ সালে উগান্ডার বিপক্ষে স্মিট করেছিলেন ৩৫ বলে ৭১ রান। সাথে ১০ রানে ৬ উইকেট নেওয়ার পথে হ্যাটট্রিকও করেছিলেন তিনি, নিয়েছিলেন ২টি ক্যাচও।

রান তাড়ায় রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানির তোপে ১৫ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলে রুয়ান্ডা। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে কোনো দল এত কম রানে ৫ উইকেট হারায়নি। এরপর ষষ্ঠ উইকেটে ঘুরে দাঁড়ালেও ফের ৮ রান তুলতেই শেষ ৬ উইকেট হারায় তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে ভারী বর্ষণে ভেসে গেছে কয়েক কোটি টাকার মাছ

সেমিফাইনালে কোন শক্তিধরের মুখোমুখি ফ্রান্স?

মেসিকে ছাড়িয়ে যেভাবে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে এমবাপ্পে

চবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে হুমকি

ঘণ্টায় ২০০ কিমি বেগে তাণ্ডব চালাবে ‘সুপার টাইফুন’, অঞ্চলজুড়ে সতর্কতা

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

টানা বর্ষণের পূর্বাভাস, ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা

দারিদ্র্যের কাছে হার মানলেন বাবা-মা

সাঙ্গু নদে তলিয়ে গেল যুবদল কর্মী

১০ জুলাই / ইতিহাসের এই দিনে

১০

কোম্পানিগঞ্জ থানার ওসি প্রত্যাহার

১১

ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার

১২

মানিলন্ডারিং মামলায় কারাগারে ব্যাংক কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ

১৩

শুক্রবার ছুটির দিনে বন্ধ থাকবে যেসব মার্কেট

১৪

অশ্রু, শোক আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন আয়াতুল্লাহ আলি খামেনি 

১৫

সেতু গড়তে নদীর গলায় বাঁধের ফাঁস

১৬

১০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

বিদ্যুৎহীন রাঙামাটি শহর

১৮

রাতে খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত, চরম দুর্ভোগে মানুষ

১৯

দক্ষিণ লেবাননের প্রথম ‘পাইলট জোন’ ছাড়তে যাচ্ছে ইসরায়েল

২০
X