স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঈশ্বরকে ধন্যবাদ জানালেন মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

কাতার বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরার মাধ্যমে নিজের ফুটবল ক্যারিয়ারকে পূর্ণতা দেন লিওনেল মেসি। প্রায় দুই দশকের খেলোয়াড়ি জীবনে দুহাত ভরে অর্জন করেছেন দলীয় ও ব্যক্তিগত পুরস্কার। এমনকি গত মাসেও রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জিতেন আর্জেন্টাইন অধিনায়ক। আর এমন একটা বর্ণিল ক্যারিয়ারের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিতেই পারেন মেসি।

আর্জেন্টিনার হয়ে বয়সভিত্তিক থেকে শুরু করে জাতীয় দলের হয়ে সম্ভাব্য সবকিছু অর্জন করেছেন মেসি। কোপা আমেরিকা, ফাইনালিসিমা ও বিশ্বকাপ জয়ের কৃত্বিত গড়েন ফুটবল মহাতারকা। ক্লাব পর্যায়েও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, সুপারকোপা ডি এস্পানা, লিগ ওয়ানের শিরোপা জেতেন এই ফুটবল মহাতারকা।

দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও কোনো অপূর্ণতা রাখেননি মেসি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে দুই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘গোল্ডন বল’ জয় লাভের একক কৃত্বিত গড়েন। চলতি বছরে সবাইকে যোজন যোজন দূরে ফেলে অষ্টম ব্যালন ডি’অর জেতেন আর্জেন্টাইন অধিনায়ক।

ইএসপিএন আর্জেন্টিনাকে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘পৃথিবীতে খুব কমই খেলোয়াড় রয়েছে, যারা বলতে পারেন তারা ক্যারিয়ারে সবকিছু জিতেছে। আমি তাদের মধ্যে একজন। ঈশ্বরকে ধন্যবাদ।’

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়েও কথা বলেছেন মেসি। তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ খেলা নিয়ে এখনই ভাবছি না। শতভাগ নিশ্চয়তা দিয়েও বলছি না সেখানে আমি থাকব না। যে কোনো কিছুই হতে পারে সামনে। তবে আমার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বয়স। ৩৯ বছর বয়সে সেখানে না থাকাটাই স্বাভাবিক। এরপরও কী হবে এখনই বলা যাচ্ছে না।’

অষ্টম ব্যালন ডি’অর জয়ী আরও বলেন, ‘যতদিন পর্যন্ত মনে হবে আমি ভালো আছি এবং দলে অবদান রাখতে পারছি, ততদিন পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব। এখন আমি শুধু কোপা আমেরিকায় যাওয়ার কথাই ভাবছি। এরপর সময় বলবে আমি সেখানে (বিশ্বকাপে) থাকব কী থাকব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১০

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

১১

ইন্টারনেট বিল দিতে দেরি, দুই নারীকে মারধর

১২

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

১৩

জুনের আকাশে ‘স্ট্রবেরি মুন’, যখন-যেভাবে দেখা যাবে বাংলাদেশ থেকে 

১৪

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

১৫

‘পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া ইরানের হাতে আর কোনো বিকল্প নেই’

১৬

বাসের ধাক্কায় আহত মাসুদকে বাঁচানো গেল না

১৭

বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

১৮

নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে শিক্ষার্থীদের: মিফতাহ্ সিদ্দিকী

১৯

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

২০
X