স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

আমিরাতকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

উইকেট শিকারের পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর বাংলাদেশের উল্লাস। ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে জুনিয়র টাইগাররা। স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

শনিবার (৯ ডিসেম্বর) যুব এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ২২৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৪৭.৪ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায় আমিরাতের যুবারা।

২২৯ রানের জবাব দিতে নেমে আমিরাতের ২৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ডানহাতি পেসার ইকবাল। এরপর স্পিনারদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিক দেশ। ব্যাটিংয়ের পুরো সময়টাতে আর কখনোই জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলতে পারেনি আমিরাত। সর্বোচ্চ ৩০ রান সংগ্রহ করেন নবম ব্যাটার হার্দিক পাই। আমিরাতের ব্যাটারদের সাজঘরে ফেরাতে নেতৃত্ব দেন পারভেজ রহমান ও অধিনায়ক মাহফুজুর রহমান। ডানহাতি স্পিনার পারভেজ ২৬ রানে তুলে নেন ৪ উইকেট। আর বাঁহাতি স্পিনার মাহফুজুর ৩২ রানের বিনিময়ে শিকার করেন ৪ উইকেট।

এর অগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৭৪ যোগ করেন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। জিশান আলম ৫ চারে ৪২ রানে বিদায় নেন। আরেক ওপেনার শিবলি সর্বোচ্চ ৭১ রানের ইনিংস খেলেন শিবলি। ১০২ বলে ১ ছক্কা ৩ চারের সাহায্যে ইনিংসটি সাজান এই উইকেটকিপার ব্যাটার। এ ছাড়া আরিফুল ইসলামের ২২, ইকবাল হোসেন ইমনের ১৮ রানের ছোট ইনিংসে ৩ বল বাকি থাকতে ২২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

শেষ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৫ রান যোগ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আমিরাতের ধ্রুভ পরাশার ৪৪ রানের বিনিময়ে ৬ টি উইকেট শিকার করেন।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

মিশরকে ‘ভয়’ পাচ্ছে আর্জেন্টিনা!

ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড

যে ৫ ভুল নীরবে জীবনের বরকত কেড়ে নেয়

আর্জেন্টিনা নাকি মিশর কে যাবে কোয়ার্টার ফাইনালে, জানাল সুপারকম্পিউটার

সৌদি ‘প্যাকেজ ভিসা’: ট্যুর প্যাকেজের সঙ্গেই মিলবে ভিসা

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশর কোচ বললেন— ‘ফিলিস্তিনিদের কষ্ট না বুঝলে মানুষ নন’

স্বামীকে অন্য ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে হত্যা

সাভারের বিস্ফোরণ নিয়ে নাহিদের মন্তব্য রাজনৈতিক, তদন্ত চলছে: তথ্য উপদেষ্টা

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১০

এনসিপির ৫ নেতা গ্রেপ্তার

১১

১৫০৪ কোটি টাকার নতুন বিনিয়োগে শেল্‌টেক গ্রুপ, লক্ষ্য ৪৫ হাজার কর্মসংস্থান

১২

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

১৩

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

১৪

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

১৫

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

১৬

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৭

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

১৮

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

১৯

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

২০
X