স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬ পিএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

নাসুমের রহস্যময় স্ট্যাটাস

নাসুম আহমেদ। ছবি: সংগৃহীত
নাসুম আহমেদ। ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ভারত বিশ্বকাপের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও দেশের সংবাদমাধ্যমগুলোর আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের বাঁহাতি টাইগার স্পিনার নাসুম আহমেদ। তাকে ঘিরে নানান আলোচনায় ভরপুর বাংলাদেশের ক্রীড়াঙ্গন। এরই মধ্যে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে কিন্তু তবুও এই ম্যাচগুলোর মধ্যেও আলোচনায় ছিলেন নাসুম।

এরই মধ্যে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসুমের একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে রহস্য। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নাসুম লিখেন, ‘৩০!! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশাআল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে রয়েছে।’

হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় নাসুমের এমন পোস্ট ঘিরে তৈরি হয়েছে আলোচনারও। এ পোস্টের মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার না হলেও এক ভক্ত বেশকিছু সমাধান বের করেছেন। তাদের মধ্যে একজন লেখেন, ৩০ ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে ১৬টা প্রয়োজন। ইনশাআল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে।

সোশ্যাল মাধ্যমে নেটিজেনদের দেওয়া এ সমাধানকে একেবারেই অসম্ভব ভাবা যাবে না। কারণ বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেয়া নাসুমের এই গাণিতিক পোস্টটির মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। কঠিন সময়ে তাই নিজেকে উজ্জীবিত করতে হয়তো এই পোস্ট দিয়েছেন তিনি বলে ধারণা ভক্তদের।

তবে অনেকেই এই ব্যাখা মানতে নারাজ। তাদের ধারণা এই পোস্টের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে এই স্পিনারের।

উল্লেখ্য, গুঞ্জন উঠে বিশ্বকাপ চলাকালে কোচ হাথুরু নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডে ম্যাচ চলাকালে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুর ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১০

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১১

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১২

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৩

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৪

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৫

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৬

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

১৭

ব্রাজিলের পরাজয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সমর্থক

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবনীসহ ৩ বই সংরক্ষণের আদেশ বাতিল

১৯

অস্ত্রসহ ৪ জনকে আটক করল র‍্যাব

২০
X