বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

রাজসিক প্রত্যাবর্তনে উইন্ডিজকে জেতালেন রাসেল

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পান রাসেল। ছবি : সংগৃহীত
অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরার পুরস্কার পান রাসেল। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুই বছর পর মাঠে নামলেন বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। প্রত্যাবর্তনের দিনেই একাই হারিয়ে দিলেন বর্তমান টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। ক্যারিয়ার সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেটের পর ব্যাট হাতে ১৪ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাসেল। এমন প্রত্যাবর্তনের দিনে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যারিবিয়ানরা।

বুধবার (১৩ ডিসেম্বর) বার্বাডোজের কেনিংটন ওভালে প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানে অলআউট হয় জস বাটলালের ইংল্যান্ড। জবাবে ১১ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৩ উইকেট ও ২৯ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন রাসেল।

ইংলিশদের ১৭২ রানের জবাবে স্যাম কুরানের প্রথম ওভারেই দুই ছক্কায় ১৬ রান নেন ব্রান্ডন কিং। দলীয় ৩২ রানের মাথায় ১২ বল ২২ করে ফেরেন কিংস। আরেক ওপেনার কাইল মেয়ার্স ৪ ছক্কায় ৩৫ রানের টর্নেডো ইনিংস খেলেন। প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে ৯৯ রান তোলে ক্যারিবিয়ানরা। জয়ের জন্য শেষ ৬০ বলে ৭২ রান লাগতো ওয়েস্ট ইন্ডিজের।

সপ্তম উইকেটে ঝোড়ো এক জুটি উপহার দেন রোভম্যান পাওয়েল ও আন্দ্রে রাসেল। মাত্র ২১ বলে ৪৯ রানের জুটিতে সহজেই জয়ের কাছে পৌঁছে যায় ক্যারিবিয়ানরা। ১৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন অধিনায়ক পাওয়েল। আর রাসেল ১৪ বলে ২৯ রানের ইনিংসটি সাজান দুটি করে চার ও ছক্কার সাহায্যে।

ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার রেহান আহমেদ। আরেক লেগ স্পিনার আদিল রশিদ ২৫ রানে নিয়েছেন ২ উইকেট। ইংল্যান্ডের প্রথম ও সব মিলিয়ে দশম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলকে পা রাখেন আদিল রশিদ।

এর আগে ব্যাটিং করতে নেমে ঝড় তোলেন ইংলিম ওপেনার ফিলিপ সল্ট ও জস বাটলার। প্রথম পাওয়ার প্লেতে ৭৭ রানের জুটি গড়েন তারা। ২০ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলেন সল্ট। তিনে নেমে ২ ছয়ে ৯ বলে ১৭ রানে ফেরেন উইল জ্যাকস। ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রানে পৌঁছে যায় বাটলারের দল। ১১৭ রানে ৩৯ রান করা বাটলারকে হারিয়ে ছন্দপতন ঘটে ইংলিশদের। শেষ ১১ ওভারে ৭১ রান তুলতে শেষ ৮ উইকেট হারায় ইংল্যান্ড।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১০

পর্তুগালের একাদশ ঘোষণা

১১

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১২

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৩

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৪

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৫

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৬

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৭

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৮

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৯

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

২০
X