বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিক ইস্যুতে বগুড়ায় মানববন্ধন

শহরের সাতমাথায় মাটিডালি ক্রীড়াচক্র এই মানববন্ধনের আয়োজন করে। ছবি : কালবেলা
শহরের সাতমাথায় মাটিডালি ক্রীড়াচক্র এই মানববন্ধনের আয়োজন করে। ছবি : কালবেলা

স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে মুশফিকুর রহিমের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় মাটিডালি ক্রীড়াচক্র এই মানববন্ধনের আয়োজন করে।

এই সময় সংগঠনটির সদস্য, তরুণ ক্রিকেটার, মাটিডালি উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন। সেখান থেকে প্রিয় ক্রিকেটারকে অবমাননাকারীকে বিসিবিতে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানিয়েছেন মুশফিকের ভক্তরা। পরে মানববন্ধনে শেষে অংশগ্রহণকারীরা বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বরাবর মুশফিকুর বিরুদ্ধে ‘ভিত্তিহীন প্রতিবেদন’ প্রকাশের প্রতিবাদে স্মারক লিপি জমা দেয়।

সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত ঘটনা মুশফিকুর রহিমের আউট হওয়া নিয়ে স্পট ফিক্সিংয়ের অভিযোগ এনে একটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে। পরে সমালোচনার ঝড় সামলাতে না পেরে ভিত্তিহীন সেই সংবাদটি নিজেদের প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলে ক্ষমাও চেয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গণমাধ্যমের প্রতিবেদনে মুশফিকের আউট নিয়ে মনগড়া, অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করে তার দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ওপর কালিমা লেপন করা হয়েছে এবং তার সুনাম ক্ষুণ্ন করা হয়েছে। প্রতিবেদনটি এমন সময়ে করা হয়েছে যখন বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। এই প্রতিবেদনের কারণে মুশফিকুর রহিম পারিবারিক, সামাজিক ও ব্যক্তিপর্যায়ে হেয়প্রতিপন্নের শিকার হয়েছেন এবং তিনি এই বিকৃত তথ্য সংবলিত প্রতিবেদনের কারনে মানসিকভাবে বিধ্বস্ত সময় পার করছেন। তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে মাটিডালি ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক ফারুকুল হাসান বলেন, মুশফিকুর শুধু বগুড়ার সন্তান নন তিনি এই দেশের সব মানুষের হৃদয়ের স্পন্দন। তাকে নিয়ে এইরকম ভিত্তিহীন খবর প্রচার কোনো ভুলে হয়নি বরং একটি মহলের বৃহৎ চক্রান্তের অংশ এটি। তাই বিসিবির কাছে আমাদের দাবি দ্রুত এ নিয়ে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এজন্য জেলা প্রশাসকের মাধ্যমে বিসিবি বরাবর স্মারক লিপি পাঠানো হয়েছে।

মাটিডালি উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ লাল মিয়া বলেন, অপরাধ করে ক্ষমা চাওয়া কোনো সমাধান নয়। যারা দেশের সম্মানের জন্য খেলাধুলা করেন তাদের নিয়ে আপত্তিকর এইসব গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১১

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১২

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৩

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

১৪

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

১৫

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

১৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১৭

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১৮

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১৯

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X