স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের পেসে ১১৬ রানে অলআউট প্রোটিয়ারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতীয় পেস বোলারদের সামনে দাঁড়াতেই পারল না স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। আর্শদ্বীপ সিং ও আভেশ খানের তাণ্ডবে ১১৬ রানে গুটিয়ে যায় প্রোটিয়রা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৩৭ রানের খরচায় পাঁচটি উইকেট শিকার করেন আর্শদ্বীপ সিং।

রোববার (১৭ ডিসেম্বর) জোহানেসবার্গের নিউ ওয়ান্ডার্স স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং নেমে ২৭.৩ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের দুই পেসার আর্শদ্বীপ ও আভেশ দুজনে ৯টি উইকেট নিয়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপে ধস নামান।

আর্শদ্বীপের সুইং বোলিংয়ে শুরু থেকেই নাজেহাল হয় দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। কোনও ব্যাটারই বেশিক্ষণ ক্রিজ়ে দাঁড়াতে পারেননি। টি-টোয়েন্টি স্টাইলে খেলতে গিয়ে উইকেট হারায় প্রোটিয়া বাহিনী। ৩ রানের মধ্যে রেজা হেন্ড্রিকস ও ডুসেনকে বিদায় দেন বাঁহাতি পেসার। তৃতীয় উইকেটে ওপেনার টোনি ডি জর্জি (২৮) এবং অধিনায়ক মার্করাম (১২) প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কিন্তু তাদের ৩৯ রানের জুটির পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং।

একপর্যায়ে ৭৩ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে অ্যান্ডিল ফেলুকায়োর কল্যাণে ১০০ রানের গণ্ডি পার করে প্রোটিয়রা। ৪৯ বলে ৩৩ রান করে দলকে লজ্জার হাত থেকে রক্ষা করেন এই পেস অলরাউন্ডার। নিজের প্রথম স্পেলেতে টানা ৭ ওভার বল করেন আর্শদ্বীপ। সেসময়ে ৪টি উইকেট তুলে নেন বাহাঁতি পেসার। পরের স্পেলেতে আরও একটি উইকেট নেন। ১০ ওভারে ৩৭ রান দিয়ে ৫ উইকেট তুলে আর্শদ্বীপ। আভেশ খান ২৭ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ালেন নেইমার

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

এমপি হওয়ার পর জীবন উপভোগের সুযোগ মেলেনি: মাহমুদা মিতু

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিতে বাংলাদেশিদের জন্য কড়াকড়ি

‘আমি যদি মরিই, তবে নিজের দেশেই মরব’

ক্রীড়াঙ্গনে আনসার-ভিডিপির অবদান : সংবর্ধনা ও প্রাইজমানি পেলেন ২৩ খেলোয়াড়

দুর্নীতি প্রতিরোধে এবার ইউনিয়ন পর্যায়েও কমিটি গঠন

গ্রিন কার্ড আবেদনের নিয়মে পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র

কিশোরী প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

কয়েক ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু

১০

কিংবদন্তি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জানাজা কাল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় ফের চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ

১২

সংসদের সময় নিয়ে নজিরবিহীন বৈষম্যের অভিযোগ জামায়াতের

১৩

বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমারের পা‌নি

১৪

ইটবোঝাই ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ২ জনের

১৫

গবাদি পশুর সুরক্ষায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন আমদানির উদ্যোগ

১৬

কারাগারে অসুস্থ দীপু মনি, ঢামেকে ভর্তি

১৭

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

অফিসে ঢুকে মৎস্য কর্মকর্তার ওপর হামলা

১৯

অবৈধ সনদে চাকরির পর বৈধ সনদের জন্য ভর্তি

২০
X